মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী প্রচারে বেরিয়ে কেউ দাঁড়ি কেটে দিচ্ছেন, কেউ আবার কাটছেন মাটি, কেউ ঘুঁটে উল্টে দিচ্ছেন, কোথাও আবার দেখা যাচ্ছে প্রার্থীদের বাড়ি রঙ করতে। এবার দেখা গেল আর এক চিত্র। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারে এসে ঝালমুড়ির দোকানে সোজা ঢুকে গিয়ে খেয়েছিলেন ঝালমুড়ি। এবার কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীরকুমার পোদ্দার প্রচার শেষে কর্মী সমর্থকদের নিয়ে জমিয়ে খেলেন ফুচকা।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোট প্রচারে বেরোন কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীরকুমার পোদ্দার। এরপর স্থানীয় এক ফুচকার কর্মী-সমর্থকদের নিয়ে সোজা চলে যান দোকানে। আলু, ছোলা, টকজল দিয়ে জমিয়ে খান ফুচকাও। সেই সঙ্গে বিরোধী দলকে তোপ দেগে বলেন, নরেন্দ্র মোদি নিজের প্রচার করার জন্য মুড়ি খেয়েছে। তিনি বাঙালিয়ানা দেখাচ্ছেন, অথচ বাংলার বাইরে বাংলা ভাষা বলার জন্য হেনস্থা হতে হয় বাঙ্গালিদের। মানুষকে বোকা বানিয়ে কোনও কাজ হবে না।

ফুচকা খাওয়া নিয়ে তৃণমূল প্রার্থী বলেন, প্রচণ্ড গরমে প্রচারের শেষে ফুচকার সঙ্গে একটু টক জল খেয়ে শরীর ঠিক লাগছে বলেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, ফুচকা বিক্রেতাও খুশি তাঁর দোকানে প্রার্থী এসে ফুচকা খাওয়ায়। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে সমীর পোদ্দারকেই ভোট দেবেন। কারণ, সুবিধা অসুবিধাতে তৃণমূলকেই তাঁরা পাশে পায়।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারকালে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। মাত্র কয়েক মিনিটের সেই ভিডিয়ো ঘিরে তোলপাড় পড়ে যায় নেট দুনিয়ায়। এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম— তিনটি প্ল্যাটফর্মেই হু হু করে বাড়ছে ভিউজ়, সঙ্গে শেয়ারও।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম