পাখির চোখ বিধানসভার ভোট, কংগ্রেসের তিন খাসতালুকে বিশেষ নজর অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল মালদা মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর। বহু চেষ্টাতেও অন্য কোন রাজনৈতিক দল সেখানে দাঁত ফোটাতে পারেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হয়েছে। শক্তি হারিয়েছে হাত শিবির। কংগ্রেসের শক্তিক্ষয়কেই কাজে লাগিয়েছে তৃণমূল। নিজেদের শক্তি বৃদ্ধি করেছে তাঁরা। আসন্ন বিধানসভায় নির্বাচনে এই তিন জেলাকে বিশেষ নজর দিচ্ছে ঘাসফুল শিবির। এই তিন জেলায় কংগ্রেস জাতি আর হাত দিতে না পারে, সেই কারণেই বুঝে এগোচ্ছে।
মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে একাধিক বিষয় রয়েছে। যেগুলি ভোট উল্টে দিতে সক্ষম। তার মধ্যে অন্যতম তিন জেলায় রয়েছে ধর্মীয় মেরুকরণ। এই তিন জেলাই সংখ্যালঘু অধ্যুষিত। দ্বিতীয়ত শাসকদলের সংগঠনে অন্যান্য জেলার তুলনায় এখানে বেশি সমস্যা রয়েছে। শূন্য থেকে খাতা খোলার লক্ষ্যে দৌড়াচ্ছে দুই বিরোধী বাম ও কংগ্রেস। দুই পক্ষই নিজেদের অংক নিজেদের মতো করে তৈরি করছে। ফলে এই তিন জেলায় নিজেদের অস্তিত্ব শক্ত করতে বুঝে শুনে এগোতে চাইছে তৃণমূল।

সমস্ত দিক মাথায় রেখে তিন জেলার সংগঠনকে বিধানসভা ভোটের জন্য প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে শাসক শিবির। ব্লক স্তরে রদবদল থেকে শুরু করে একাধিক বিষয়ে নজর দেওয়া হচ্ছে। এক কথায় সতর্ক হয়ে বা ফেলতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই বিধানসভা নির্বাচন তাই তাকে পাখির চোখ করে কংগ্রেসের তিন খাসতালুকে বিশেষ নজর অভিষেকের।

প্রশাসনিক দিক থেকে দেখতে গেলে মুর্শিদাবাদ একটি জেলা। কিন্তু সাংগঠনিকভাবে মুর্শিদাবাদকে দু’টি জেলায় ভেঙে দল পরিচালনা করে তৃণমূল। একটি বহরমপুর এবং অন্যটি জঙ্গিপুর। ইতিমধ্যে ন’টি জেলার রদবদল করেছে তৃণমূল। তারমধ্যে রয়েছে বহরমপুর, জঙ্গিপুর। খুব বুঝেশুনে এই তিন জেলায় পা ফেলতে চাইছে তৃণমূল। কোনওরকম ভুল করে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিতে নারাজ শাসকদল।

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার