বিজেপির বি-টিম হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন, অভিযোগ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিএলওদের ওপর অত্যাধিক চাপ দেওয়ায় আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। এই ঘটনায় সিইও দফতরে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। শনিবার সিইও দফতরে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক। সিইও দফতরে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন তারা। কমিশনের গাফিলতিতে বহু মৃত্যু হচ্ছে বলে অভিযোগ জানালেন অরূপ বিশ্বাস। তিনি আরও অভিযোগ করেছেন, বিএলওদের সঠিকভাবে প্রশিক্ষণ না দিয়ে কাজ করানো হচ্ছে। ইচ্ছে করে এপিকে ছবি ভুল দেওয়া হচ্ছে। ঘুম কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। বিজেপির বি-টিম হয়ে কাজ করছে তাঁরা।

ডেপুটেশন দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রতিনিধি দল জানিয়েছে, রাজ্যে কোনও বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না। সকলের নাম রাখতে হবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বলে অভিযোগ তুলেছেন অরূপ বিশ্বাস। তিনি অভিযোগ করেছেন, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। বিজেপির বি-টিম হিসেবে কাজ করছে তাঁরা। নাম বাতিলের জন্য টার্গেট নির্দিষ্ট করা হয়েছে। রাজ্যে কত ভোটার বাদ যাবে তা আগে থেকেই ঠিক করা হচ্ছে। একটি বৈধ ভোটারের নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বড় প্রতিবাদ হবে।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, সীমান্তের দায়িত্ব কার? সীমান্ত দিয়ে কীভাবে অনুপ্রবেশ ঘটছে? সেটা দায়িত্ব নিয়ে দেখা উচিৎ। মানুষের ভোটারাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। চাপ দিয়ে বিএলওদের দিয়ে কাজ করানো হচ্ছে। তার জেরে ৩৫ জনের মৃত্যু হয়েছে, ৩ জন বিএলও-র মৃত্যু হয়েছে। ২ বছরের কাজ ২ মাসের মধ্যে করানোর চেষ্টা করা হচ্ছে। প্রতিবারের মতো এবারও আসন সংখ্যা বাড়িয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। ২৫০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়