নৃত্যশিল্পীর সঙ্গে চটুল গানে নাচ, তৃণমূল নেতার কীর্তিতে অস্বস্তিতে দল

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়নগর: ফের বিতর্কে তৃণমূল। রক্তদান শিবিরের মঞ্চে এসে নাচলেন নৃত্যশিল্পী। তাও আবার চটুল গানের সঙ্গে নাচ। শিল্পীর সঙ্গে মঞ্চে উঠে কোমর দোলালেন জয়নগরের তৃণমূল নেতা। সুযোগ পেতেই তৃণমূলের দিকে কটূক্তি ছুঁড়ে দিয়েছে বিরোধীরা।

রক্তদান শিবিরের মঞ্চে এলাকার মানুষের মনোরঞ্জন করতে ভোজপুরি ডান্স হাঙ্গামায় মহিলা ডান্সারের সঙ্গে নাচ করতে দেখা গেল এক তৃণমূল নেতাকে। সেই ডান্স হাঙ্গামায় কোমর দোলানোর দৃশ্য রীতিমতো নেট দুনিয়ায় এখন ভাইরাল। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। তারপর থেকেই বিরোধীরা প্রশ্ন তুলেছে বাঙালির অস্মিতা নিয়ে। বিরোধীদের বক্তব্য যারা পথে -ঘাটে আন্দোলনে নেমেছে সেই দলেরই প্রতিনিধিত্ব করা ব্লক স্তরের নেতা কিভাবে মহিলা ড্যান্সারের সঙ্গে প্রকাশ্যে ভোজপুরি ডান্স হাঙ্গামায় অংশ নেন।

ঘটনাটি ঘটেছে জয়নগর ২ নম্বর ব্লকের অন্তর্গত গড়দেয়ানী গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর হাটে। সেখানেই বসেছিল ওই নাচের আসর। স্থানীয় বেগম রোকেয়া স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যায় একটি ড্যান্স হাঙ্গামার আয়োজন করা হয়। জয়নগর ২ নম্বর ব্লকের তৃণমূলের নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা তাতে উপস্থিত ছিলেন। তবে শুধু উপস্থিত ছিলেন বললে ভুল হবে, বরং বলা ভাল উপস্থিত থেকে ভোজপুরী হাঙ্গামাকে দারুণ ভাবে উপভোগও করছিলেন।

নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দুলিয়েছিলেন ওয়াহিদ মোল্লা। এই ব্যক্তি আবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ঘনিষ্ট বলেই পরিচিত। রীতিমতো মঞ্চে উঠে ওই মহিলা ড্যান্সারের সঙ্গে কোমর দুলিয়ে চটুল নাচ করছেন তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লা। সেই নাচের ভিডিও ভাইরাল হতেই বেকায়দায় পড়েছে তৃণমূল। এই ঘটনায় ওয়াহিদ মোল্লাকে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি ও সিপিএম। যদিও বিরোধিতায় ভ্রুক্ষেপ না করেই তৃণমূল নেতার সাফাই এলাকার মা বোনেদের মনোরঞ্জন করতেই তিনি এই নাচ করেছেন। তাতে কোনও দোষ নেই।

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স