গড়বেতা থেকে লালগড়ের কথা স্মরণ করলেন তৃণমূলনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, গডবেতা: তিনি সবকিছু মনে রাখেন। লালগড়ের কথাও তিনি ভোলেননি। গড়বেতার জনসভায় লালগড়ের কথাই স্মরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, একসময় এখানে সন্ত্রাসের রাজত্ব ছিল। মানুষ ঘর থেকে বের হতে ভয় পেতেন রক্তের খেলা চলত লালগড়ে। একবছরে ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পুলিশ – সাধারণ মানুষ কেউ ছাড় পেতেন না। লালগড়ের পাশাপাশি নেতাইয়েও এই ঘটনাও স্মরণ করেছেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তরা সিংহ হাজরার সমর্থনে জনসভা করেছেন। মোদিকে নিশানা করে তিনি বলেন, সংখ্যালঘুদের নাম কাটতে চায় বিজেপি। কিন্তু সৌদি আরবে গিয়ে কিভাবে গলা মেলান মোদি? দুবাইতে গিয়ে যখন গলা মেলান তখন মনে থাকে না? যত কিছু বাংলার বেলায়। ছলনাকারী, ভোটকাটারি, স্বৈরাচারী বিজেপিকে একটাও ভোট না দেওয়ার আহ্বান করেছেন তৃণমূল সুপ্রিমো। বাংলায় জিতেই দিল্লি দখল করা হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

তাঁর অভিযোগ, সকল সাংবিধানিক বডিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। নোটবন্দির নাম করে মহিলাদের জমানো টাকা নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। বাংলার সরকার থাকতে তা করতে দেওয়া হবে না। তৃণমূল থাকতে রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হতে দেওয়া হবে না। SIR-এর নামে বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। কারোর নাম বাদ গেলে তা তোলার চেষ্টা করা হবে। সরকার তাঁর পাশে রয়েছে। ধর্মকে নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দেশে বেকারত্বের হার বেড়েছে। সেখানে বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। বাংলায় ছেলে-মেয়েদের চাকরি হয়। রাজ্যে বিজেপিকে একটাও ভোট না দেওয়ার আহ্বান করেছেন তৃণমূল সুপ্রিমো।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র