বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, SSKM হাসপাতালে স্থিতিশীল

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড় : কালিয়াচক, কসবার পর এবার হাওড়ার ডোমজুড়ে শুটআউট।  ডোমজুড় বিধানসভার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলকে লক্ষ্য গুলি পর পর গুলি। পেটে গুলি লেগে জখম তৃণমূল নেতা। জখম হয়েছেন পঞ্চায়েত প্রধানের সঙ্গীও। এসএসকেএম হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দেবব্রত মন্ডল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়ি থেকে বাইকে করে ফেরার পথে আচমকাই সুমন চৌধুরী নামে এক ব্যক্তি তাঁর কোমর ও হাত লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা সঙ্গীও আক্রান্ত হয়েছেনব বলে জানা গিয়েছে। দুটি গুলি লেগেছে পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলের শরীরে। প্রথমে তাঁকে আশঙ্কতাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। এখনো সেখানেই চিকিৎসাধীন রয়েছেন পঞ্চায়েত প্রধান।

হাসাপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। কিন্তু গুলি এখনো বের করা হয়নি। হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছেস গুলিটি এমন জায়গায় রয়েছে, যেটি কোনও অর্গানে এখনও প্রভাব ফেলেনি। কিন্তু অস্ত্রোপচার করতে গেলে বিপদ ঘটতে পারে। তাই পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। কিন্তু কেন তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হল?

প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে খবর, পুরোনো শত্রুতার জেরেই এই গুলি চলেছে। সুমন চৌধুরীর বিরুদ্ধে আগেও তোলাবাজি ও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। জেলও খেটেছে বলে জানা যাচ্ছে। কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। তারপর থেকেই দেবব্রত মণ্ডলকে গুলি করার পরিকল্পনা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গুলি চালানোর পর পালিয়ে গিয়েছে অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সুমন চৌধুরী একা নাকি তার সঙ্গে আরও কেউ ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের