পূর্ব মেদিনীপুরের আরও ২ সমবায় তৃণমূলের দখলে,ধরাশায়ী বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সমবায় নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। পূর্ব মেদিনীপুরের আরও দুটিতে নিরঙ্কুশ জয় পেল ঘাসফুল শিবির। আর মানুষের রায়ে ডাহা ফেল হল বিজেপির। শুক্রবার এগরার জুমকি সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং ভগবানপুর ১ ব্লকের শটুপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে জয়ী হয়েছে তৃণমূল শিবির। জানা গিয়েছে, জুমকি সমবায় সমিতির ১২টি আসনের মধ্যে সবকটি আসনেই জয়ী হয় ঘাসফুল শিবির। তার ফলে সমবায়টির দখল নেয় তৃণমূল।

বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি, মাণিকাদিঘি, বিশ্বনাথপুর, সিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি। ১২টি আসনের সমবায়ে ভোটারের সংখ্যা প্রায় ৫৮০। ভোট পড়েছে ৫২৬। অপরদিকে, ভগবান ১ ব্লকের শটুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির ১২টি আসনে ভোট হয়। মোট ভোটার ৫৭১ জন। ফলাফল ঘোষণা হতেই দেখা যায়, ৯টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বাকি ৩টি আসনে জোট প্রার্থীরা জয়লাভ করে। 

 শুক্রবার দিনভর চরম উত্তেজনার মধ্যেই ভোটগ্রহণ হয়। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে স্থানীয় তৃণমূল নেতা ইন্দুভূষণ প্রধান বলেন, “বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনও যোগাযোগ নেই, তা আজকের সমবায়ের ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে। এর থেকে পরিষ্কার বিজেপি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেই টিকে আছে। ভোটে লড়াই করার ক্ষমতা ওদের নেই।” বিজেপির এগরা ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দে বলেন, “এটা সম্পূর্ণভাবে স্থানীয় নেতৃত্বের দেখার বিষয়। তবে ঠিক কোন কারণে এমন ফলাফল হল, তা খোঁজ নিয়ে দেখা হবে।” উল্লেখ্য, কয়েকদিন আগেই কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়।এদিনের সমবায় ভোটেও ফের হার বিজেপিকে ভাবাচ্ছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো