শান্তিপুরে পাঁচ উন্নয়নের অঙ্গীকার নিয়ে প্রকাশিত তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে নির্বাচন! তার আগেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নদিয়ার শান্তিপুরে বিশেষ পাঁচ উন্নয়নের অঙ্গীকার নিয়ে প্রকাশিত হল এক স্তম্ভ। যা থাকবে শহর গ্রামের বিভিন্ন জনবহুল এলাকায়। রাত্রিকালীন দেখারও  বিশেষ ব্যবস্থা আছে বলে খবর।

তৃণমূল নেতৃত্বের দাবি,  গত উপনির্বাচনের দেওয়া প্রতিশ্রুতি হিসাবে গঙ্গা ভাঙ্গন রোধ শান্তিপুর হাসপাতালে ব্লাড ব্যাংক তৈরি এবং একটি উন্নত মানের অডিটোরিয়াম ইতিমধ্যেই তৈরি হতে চলেছে।বিগত চার বছরের বেশি সময় ধরে সমগ্র বিধানসভা ভিত্তিক রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রীর জন্ম থেকে মৃত্যু প্রায় পঞ্চাশটির কাছাকাছি নানান প্রকল্প এবং দুয়ারে সরকার, দুয়ারে স্বাস্থ্য এবং লক্ষ্মীর ভান্ডার সহ যুবকদের সহযোগিতার মধ্য দিয়ে নিত্য নৈমিত্তিক বাংলার লাখো লাখো মানুষ উপকৃত হয়ে চলেছেন।

এ সকল বিষয় ছাড়াও শুধুমাত্র শান্তিপুরের ক্ষেত্রে একটি উন্নত মানের খেলাধুলার জন্য ক্রীড়াঙ্গন তৈরি, বিরোধীদের অপপ্রচার থাকা সত্ত্বেও কালনা ব্রিজ নির্মাণের গতি বৃদ্ধি, বাগদবদেবী মন্দির, কালচারাল সেন্টার, ঐতিহ্যের শিল্প ফিরিয়ে নিয়ে আসতে, ডেডিকেটেড একটি বিবরণ কেন্দ্র করে তোলা, পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় ডেয়ারি শিল্প গড়ে তুলে বেকারদের কর্ম সংস্থান গড়ে তোলা এই ৫ অঙ্গীকার জনসম্মক্ষে তুলে ধরা হয়েছে সেই স্তম্ভ প্রকাশের পর।

উন্নত মানের স্টেডিয়াম, তাঁতিদের জন্য নিজস্ব বাজার, সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রের উন্নয়ন, কর্মসংস্থান ও ‘বাংলা ডেয়ারি’র ইউনিট,কালনা-শান্তিপুর গঙ্গা সেতু এই পাঁচটি বিষয়কে মূল লক্ষ্য করেই এগিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। শান্তিপুরের মানুষের দীর্ঘমেয়াদী সুবিধা এবং কর্মসংস্থানকে মাথায় রেখেই এই ‘উন্নয়ন স্তম্ভ’ তৈরি করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন দেখার, আগামী নির্বাচনে এই ৫ প্রতিজ্ঞা শান্তিপুরের মানুষের মন কতটা জয় করতে পারে।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?