রাস্তায় রাস্তায় বিজেপির বিরুদ্ধে ‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ’-স্লোগানের পোস্টার তৃণমূলের

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২০ বছর আগের ওড়িয়া গান 'ছিঃ ছিঃ রে ননী ছিঃ', শুধু তাই নয়, গানটির বাংলা সংস্করণ নিয়েও শুরু হয়েছে ব্যাপক হাসিঠাট্টা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নদীয়া: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২০ বছর আগের ওড়িয়া গান ‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ’, শুধু তাই নয়, গানটির বাংলা সংস্করণ নিয়েও শুরু হয়েছে ব্যাপক হাসিঠাট্টা। এমনকী শুধু রিল নয়, নানারকম ভিডিওতে ব্যবহার করা হচ্ছে মজার গানটি। এবার ছিঃ ছিঃ ছিঃ ননীর পোস্টার দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে নামল তৃণমূল। হ্যাঁ, বুধবার সকাল থেকেই ছিঃ ছিঃ ছিঃ রে ননীর পোস্টারে ছেয়ে গিয়েছে নদিয়ার বগুলার ২ নম্বর পঞ্চায়েত এলাকা।

রাস্তার বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছয়লাপ। পোস্টারে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন কবিতা ও গানের আকারে শ্লোগান লেখা হয়েছে। আর তার একটাতেই ভাইরাল গানের আকারে লেখা হয়েছে, ‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ ছিঃ ছিঃ ছিঃ’!!! চেয়ারে বসে দেড় বছরেই করলি, সোনা, এ কী? হাজার পাঁচেক জাল সার্টি ফিকেট বেচে নিজের ভাগে কত পেয়েছিস’, তলায় লেখা TMC বগুলা। কিন্তু বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ ঠিক কী? এই বিষয়ে তৃণমূলের একজন কর্মী শিশির রায় জানিয়েছেন, গত আড়াই বছর হয়েছে বিজেপি এই পঞ্চায়েতে শাসন করছে। পঞ্চায়েত প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন আড়াই বছর ধরে নানারকর দুর্নীতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি ক্ষমতায় বসেই ভুয়ো তথ্যের বিনিময়ে প্রায় ৫ হাজার জাল সার্টিফিকেট তৈরি করেছেন। যার ফলে অনেক বেনাগরিক লোকজন নাগরিকত্ব পেয়েছেন। আর বিজেপি পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে এবং মোটা টাকার বিনিময়ে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে।

তাই অবিলম্বে বিজেপি পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবি করা হচ্ছে। যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয়, তাই তাঁরা রাস্তার দেওয়ালে দেওয়ালে বিজেপির বিরুদ্ধে পোস্টার টাঙ্গিয়েছেন। এই প্রসঙ্গে ওই এলাকার একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বিজেপির শাসনাধীনে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। তৃণমূল দলীয় কর্মীরা এই দুর্নীতির প্রমাণ পেয়েছে হাতে নাতে, সেই কারণেই তাঁরা বিজেপির শাসন উৎখাতের দাবি জানিয়েছেন এবং রাস্তায় রাস্তায় পোস্টার টাঙ্গিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এখন যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6