দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের অতিরিক্ত জেলাশাসককে সরাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় ভোট ঘোষণা হতেই একাধিক প্রশাসনিক আধিকারিকদের সরাতে আগেই দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে। সেই তালিকায় অবশ্য বেশ ছিলেন বাঙালি অফিসাররা। সেই একই ধারা বজায় রেখে দ্বিতীয় দফার নির্বাচনের আগেও বাঙালি আধিকারিকদের উপর খাড়া নেমে এল জাতীয় নির্বাচন কমিশনের। ভোটের কয়েকঘন্টা আগে সরিয়ে দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসককে। একই সঙ্গে বীরভূমে ভোট না থাকলেও সেখানকার অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্যকে সরিয়েছে কমিশন। এই দুই বাঙালি অফিসার আর ভোটের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পডুন: ভোটের দায়িত্ব সামলাতে এগারো মাসের সন্তানকে নিয়ে নজির গড়লেন মহিলা পুলিশকর্মী

দক্ষিণ ২৪ পরগানার এডিএম (অতিরিক্তল জেলাশাসক) হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন ভাস্কর পাল। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামিকাল, বুধবার এই জেলাতেই রয়েছে ভোট। তার আগেই দায়িত্বে কোপ পড়েছে বাঙালি আধিকারিক ভাস্কর পালের উপর। কিন্তু কেন এই পদক্ষেপ? উত্তর দেয়নি কমিশন। এদিনও ফলতার জয়েন্ট বিডিওকে বদলি করে পুরুলিয়াতে পাঠিয়েছে কমিশন। সেক্ষেত্র নির্বাচন কমিশনের দাবি, দক্ষিণ ২৪ পরগনার পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতা করেছেন তিনি। তাই এই বদলি। তারপরেই রাতে ফের একবার আরও দুই আধিকারিককে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে কঠোর বার্তা দিতে চাইল কমিশন। মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই মুহূর্তে ভাস্কর পাল ও সৌভিক ভট্টাচার্যকে কোনও নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে না। সম্ভবত রিজার্ভড থাকবেন তাঁরা।

আর কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর