শুভেন্দুর উপর হামলার অভিযোগে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা এবং সংঘর্ষের অভিযোেগ সামনে আসে। ভোটের দিন একাধিক জেলায় অশান্তির খবর পাওয়া যায়, যার ফলে নির্বাচন কমিশন ও প্রশাসন পরিস্থিতির উপর বিশেষ নজরদারি শুরু করে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ (BJP Candidate Subhendu Sarkar) এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা বিশেষভাবে আলোচনায় উঠে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন একটি বুথে পোলিং এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার (BJP Candidate Subhendu Sarkar)। অভিযোগ, সেখানে পৌঁছানোর পর তাঁকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং একদল ব্যক্তি তাঁকে (BJP Candidate Subhendu Sarkar) শারীরিকভাবে আক্রমণ করে। মারধরের ঘটনায় তিনি আহত হন এবং পরে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের হয়। 

আরও পড়ুন: বুথে ঢুকলেই মনে হবে অনুষ্ঠান বাড়ি, কৃষ্ণনগরে ভোটারদের জন্য চমক

এই ঘটনার পর নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোট চলাকালীন হিংসা বা ভয় প্রদর্শনের মতো ঘটনাকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। কমিশনের তরফে সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছে। পুলিশ তদন্তে নেমে হামলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের নাম বুলেট এবং ওয়াসিম। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির মেডিক্যাল মোড়ের একটি বেসরকারি হোটেলে হানা দিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এরপর তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তের ভিত্তিতে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই প্রসঙ্গে গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারি শুভতোষ সরকার বলেন, ‘দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁদের আদালতে পেশ করা হবে।’ ভোটের সময় এমন ঘটনাগুলি যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং শান্তিপূর্ণ ভোটপর্ব নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ