বুথে ঢুকলেই মনে হবে অনুষ্ঠান বাড়ি, কৃষ্ণনগরে ভোটারদের জন্য চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট (West Bengal Election 2026) মানেই শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োেগ নয়, উৎসবের আবহে অংশগ্রহণও! এই উৎসবে এবার ফুটে উঠেছে আভিজাত্যের ছোঁয়া। ভোট মানেই লম্বা লাইন আর রোদে পোড়া ক্লান্তি, এই চিরাচরিত ধারণা বদলে দিতে নদিয়ার কৃষ্ণনগরে আত্মপ্রকাশ করল এক চোখধাঁধানো ‘মডেল বুথ’। কৃষ্ণনগর ডিএল রায় কলেজ প্রাঙ্গণে পা রাখলেই আপনার মনে হবে কোনো ভোটকেন্দ্রে নয়, আমন্ত্রিত হয়ে এসেছেন কোনো রাজকীয় অনুষ্ঠানে। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে নদিয়ার কৃষ্ণনগরে তৈরি হয়েছে এক বিশেষ মডেল ভোটকেন্দ্র, যা সাধারণ বুথের ধারণাকে একেবারে নতুন মাত্রা দিয়েছে। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে কৃষ্ণনগর ডিএল রায় কলেজ প্রাঙ্গণে গড়ে তোলা এই আধুনিক বুথ ইতিমধ্যেই ভোটারদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 

এই মডেল বুথটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ভোটাররা ভোট (West Bengal Election 2026) দিতে এসে স্বাচ্ছন্দ্য ও আনন্দ অনুভব করেন। বুথের প্রবেশপথে সবুজ কার্পেট, পরিচ্ছন্ন পরিবেশ এবং সুসজ্জিত সাজসজ্জা পুরো এলাকাকে এক উৎসবমুখর আবহ এনে দিয়েছে। সাধারণ ভোটকেন্দ্রের তুলনায় এটি অনেক বেশি পরিকল্পিত ও আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে বুথে পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখা হয়েছে। বয়স্ক ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ভোটারদের জন্য আলাদা সহায়তা ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভোট দিতে এসে কেউ অসুবিধায় না পড়েন।

আরও পড়ুন: ভোটের সকালে উত্তেজনা চাপড়ায়, বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এই বুথের অন্যতম আকর্ষণ হল জেলার পরিচিত ‘ডলফিন’ ম্যাসকটের ব্যবহার। বুথের বিভিন্ন অংশে এই ম্যাসকটের ছবি তুলে ধরা হয়েছে, যা পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তা বহন করছে। পাশাপাশি ভোটদানের গুরুত্ব, গণতন্ত্রে অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং ভোেট প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন তথ্যসমৃদ্ধ পোস্টার ও বার্তা প্রদর্শন করা হয়েছে। ভোটের আগেই এই মডেল বুথ ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই বুথে এসে ছবি তুলছেন এবং সামাজিক মাধ্যমে তা ভাগ করে নিচ্ছেন। ফলে ভোটের (West Bengal Election 2026) আগে থেকেই এই উদ্যোগ জনসাধারণের মধ্যে উৎসাহ বাড়াতে সফল হয়েছে। প্রশাসনের মতে, এই ধরনের উদ্যোগ ভোটারদের ভোটকেন্দ্রে আসার আগ্রহ বাড়ায় এবং ভোটদানের অভিজ্ঞতাকে আরও সহজ ও ইতিবাচক করে তোলে। ভবিষ্যতে আরও এলাকায় এমন মডেল বুথ তৈরির পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

পাক অধিনায়ক ফাতিমার সঙ্গে করমর্দন করবেন? সবটা স্পষ্ট করলেন হরমনপ্রীত

‘ভাই এখনও আমাদের মাঝে বেঁচে আছে’, সুশান্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ দিদি শ্বেতার

প্রথম ম্যাচেই হাইতিকে বধ করল স্কটিশরা

ফুটবল বিশ্বকাপ ২০২৬: হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন