Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল নেতা মতিরুল খুনে গ্রেফতার আরও দুই

নদিয়ার তৃণমূল নেতা (TMC Leader) মতিরুল ইসলাম (Matirul Islam) খুনে গ্রেফতার (Arrest) আরও দু জন। দমদম থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার তৃণমূল নেতা (TMC Leader) মতিরুল ইসলাম (Matirul Islam) খুনে গ্রেফতার (Arrest) আরও দু জন। শনিবার দুপুরে দমদম থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। খুনের পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। এই নিয়ে মতিরুল খুনে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৯।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনের নাম রাজকুমার মণ্ডল ওরফে খালেক ও পিঙ্কু মণ্ডল। ধৃত দুজনেই নওদা ব্লক তৃণমূল সভাপতি ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। রাজকুমার মণ্ডল নদিয়া জেলার থানারপাড়া থানা এলাকার আজলামপুর গ্রামের বাসিন্দা। রাজকুমার এলাকায় ইটভাটা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক থানায় খুন, খুনের চেষ্টা, মাদক পাচারের অভিযোগ রয়েছে। ইটভাটা সংক্রান্ত বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছিল মতিরুল। এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় মোট নয়জনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার মোবাইল লোকেশন ট্র্যাক করে রাজকুমার মণ্ডল ও পিঙ্কু মণ্ডলকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ।

মতিরুলের মৃত্যুর পর তাঁর স্ত্রী রিনা খাতুন বিশ্বাস যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগপত্রে নাম রয়েছে ধৃত দু’জনেরই। এফআইআরে নাম থাকা ১০ জনের মধ্যে এই প্রথম কেউ গ্রেফতার হল। এই পর্যন্ত ঘটনায় প্রায় মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এই ঘটনায় সাইদ বিশ্বাস ওরফে বিশ্বজিৎ ও খতিব মণ্ডল ওরফে ইস্রাফিল নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। গতমাসে তৃণমূল নেতা মতিরুল ইসলামকে গুলি করে খুন করা হয়। তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী মতিরুল ইসলাম খুন হওয়ার পর এই ঘটনায় শোরগোল পড়ে যায় জেলার রাজনীতিতে।

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত