চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ, মালদহে গ্রেফতার দুই বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা। তবে অনুপ্রবেশের ঘটনা রুখতে সতর্ক রয়েছে সীমান্তরক্ষীরা। এতেই মিলেছে সাফল্য। বাংলাদেশ থেকে চোরা পথে ভারতের প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক মুম্বইয়ের এক বাসিন্দা। নাম জাকির হোসেন সিদ্দিকী সারাঙ্গ। বাড়ির মহারাষ্ট্রের নাভি মুম্বই। আরও একজনকে সীমান্ত পার করার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, জাকির হোসেনকে মালদহ জেলার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত বেলডাঙ্গা এলাকা থেকে একে বিএসএফ আটক করে। জানা গিয়েছে তিনি কোনোভাবে বাংলাদেশে গিয়েছিলেন। এরপর তিনি চোরাপথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক হয়েছেন। কে এই ব্যক্তি কি? কি উদ্দেশ্যে বাংলাদেশ গেছিল? তা খুঁজে বের করতে তদন্ত করছে বিএসএফ। অন্যদিকে আরও এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে মালদহে থেকেই। বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ শহর লাগোয়া, ভারত বাংলাদেশ সীমান্তের সুস্তানি মোড় এলাকায় হানা দিয়ে ওই মহিলাকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, ধৃত বাংলাদেশী মহিলার নাম দেবী রানী দাস। বয়স ২০ বছর। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা বাংলাদেশ থেকে এক আত্মীয়র বাড়িতে এসেছিলেন। তিনি দুই দেশর যাতায়াত করতেন ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর দিয়ে। সীমান্ত পার হওয়ার আগেই সন্দেহজনকভাবে সুস্তানি মোর এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ