নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের উপর হামলায় গ্রেফতার ২ বিজেপি কর্মী

ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার দু’জনকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ। এদিনই ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।

পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর গত বুধবার এবং বৃহস্পতিবার নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের উপর বিজেপি হামলা করে বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর সরব হয়েছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। আহত কর্মীদের দেখতে শুক্রবার বিকেলে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে তৃণমুল কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

উল্লেখ্য গত বুধবার এবং বৃহস্পতিবার নন্দীগ্রামে হামলায় জখম তৃণমূলকর্মীদের ১৩ জনকে চিকিৎসার জন্য কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেই চিকিৎসাধীন কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসএসকেএম হাসপাতালে যান তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। হাসপাতাল সূত্রের খবর, প্রত্যেকের যথেষ্ট চোট রয়েছে। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টার এবং উডবার্ন ওয়ার্ডে ঘুরে দেখেন অভিষেক। কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে হরলিক্স, বিস্কুট, নতুন পোশাক দেওয়া হয় আহতদেরকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের