জলপাইগুড়িতে ফের ২ শিশু মৃত্যু, উদ্বিগ্ন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান।

অপরদিকে গতকাল রাতে ধূপগুড়ির আরও এক শিশু মারা গিয়েছে বলে জানিয়েছেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান

Share:

 

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়িতে ফের ২ শিশু মৃত্যু। ঘটনায় উদ্বিগ্ন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান। জলপাইগুড়ি সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২ টি শিশু মৃত্যুর ঘটনা সামনে এল। এর মধ্যে একটি শিশু ময়নাগুড়ির ও একটি শিশু ধূপগুড়ির বলে জানা গিয়েছে। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি অঞ্চলের বাসিন্দা অমৃত দেবনাথের ৩ মাসের শিশু কন্যা অনুশ্রিতা দেবনাথ প্রবল জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল।

সমস্যা বাড়ায় মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে চিকিৎসকেরা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে নেন। ভর্তির কিছুক্ষণ পর শিশুটি মারা গিয়েছে বলে জানা যায়। শিশু কন্যার পিতা অমৃত দেবনাথ জানান, বাচ্চার জ্বর এসেছিল। এরপর তারা গত সোমবার ময়নাগুড়িতে প্রাইভেট চিকিৎসকে দেখান। তিনি ঔষধ দিয়েছিলেন। ঔষধ নিয়ে তারা বাড়ি চলে যান। মঙ্গলবার রাতে বাড়াবাড়ি শুরু হলে তারা বাচ্চাটিকে নিয়ে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি আসেন। ভর্তির কিছুক্ষণ পর মারা গিয়েছে বলে জানান তিনি।

অপরদিকে গতকাল রাতে ধূপগুড়ির আরও এক শিশু মারা গিয়েছে বলে জানিয়েছেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান। ঘটনার উদ্বেগ প্রকাশ করে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানিয়েছেন, ‘গত ২৪ ঘন্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের একজনের বাড়ি ময়নাগুড়ি এবং একজনের বাড়ি ধূপগুড়ি। পাশাপাশি ১২৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে নতুন করে ভর্তি হয়েছে ৩৩ জন। ছুটি হয়েছে ৬ টি শিশুর। ৩ টি শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, ‘আমরা কখনও এমন ঘটনা কামনা করি না। ডাক্তারবাবুরা আপ্রান চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তবুও শিশুর মৃত্যু হচ্ছে। বিষয়টি নিয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।’

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা