বাঁকুড়ায় লরির ধাক্কায় মৃত্যু দুজনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুজনের। বৃহস্পতিবার এই পথ দুর্ঘটনার ঘটনা ঘটল বাঁকুড়ার শালতোড়ায় জহরবোনা গ্রামে। এই ঘটনার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় শুকনো গাছের ডাল ফেলে অবরোধ করেন স্থানীয়রা।

এদিন সকালে শালতোড়া থেকে মধুকুণ্ডার দিকে একটি খালি লরি যাচ্ছিল। যাওয়ার পথে জহরবোনা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরিটি। সেইসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন জনকে ধাক্কা মারে ঘাতক লরি। ঘটনাস্থলেই তপন মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় দুই মহিলা আগমনী তন্তুরায় ও ঝন্টি তন্তুরায় আহত হন। আহত দুজনকে বাঁকুড়া সম্মিলনী কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আগমনী তন্তুরায়ের মৃত্যু হয়।

এই ঘটনার পরই এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘাতক লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থায় কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিন রাস্তায় শুকনো ডাল ফেলে শালতোড়া থেকে মধুকুণ্ডা রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে প্রথমে অবরোধ তুলতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে