চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাকে ধাক্কা স্করপিওর, মৃত্যু দুজনের, আশঙ্কাজনক ছয়

নিজস্ব প্রতিনিধি: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারে ধাক্কা মারে দ্রুত বেগে আসা একটি স্করপিও গাড়ি। আর তার জেরে মৃত্যু হল দু’ জনের। সোমবার সকালে এই দুর্ঘটনার জেরে আশঙ্কাজনক অবস্থা আরও ছ’জনের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির জটিয়াকালি এলাকায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি স্করপিও গাড়ি সোমবার সকালে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই পথে শিলিগুড়ির আগে জটিয়াকালির রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আচমকা এসে ধাক্কা মারে ওই স্করপিওটি। ধাক্কার অভিঘাতে স্করপিও গাড়িটির সামনের দিকে দুমড়ে মুচড়ে যায়৷ সেই সময় ওই গাড়ির ভেতরে ছিলেন একজন মহিলা-সহ আটজন। স্থানীয়রা এই দুর্ঘটনা দেখে ছুটে আসে ঘটনাস্থলে। তারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করতে হাত লাগায়। ঘটনার খবর পৌঁছয় এনজেপি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা৷ পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কী ভাবে সাতসকালে এমন দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ। সকালে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার জেরে এই দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ