জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ বাস-স্করপি, মৃত ২

বাস চালকের গাফিলতিতে অকালেই ঝরে গেল দুই প্রাণ। নদিয়ার ফুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় মৃত এক মহিলা সহ ২।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি দুপুরে রাজ্যের বুকে জাতীয় সড়কের ওপর এক দুর্ঘটনায়(Accident) প্রাণ গেল এক মহিলা সহ ২জনের। ঘটনাটি ঘটেছে নদিয়া(Nadia) জেলার শান্তিপুর(Shantipur) থানার ফুলিয়া(Fulia) এলাকার নবলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি স্করপিও কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। নবলায় ৩৪ নম্বর জাতীয় সড়কে(National Highway 34) তাঁদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসযাত্রীদের একাংশের অভিযোগ বাসচালকের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় জ্যাম থাকায় বাসটি বিপরীত লেনে বাসচালক তুলে দিয়েছিলেন বলে অভিযোগ। বাসের ধাক্কায় রীতিমতো দুমড়ে মুচড়ে যায় স্করপিও গাড়িটি।

আরও পড়ুন ‘অমার্জনীয় অপরাধ, আমরা শেষ দেখে ছাড়ব’, আশ্বাস রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের

জানা গিয়েছে, এদিন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই স্করপিও গাড়ির ভেতরে থাকা দুই জনের দেহ উদ্ধার করে তা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও তাঁদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। বাসে থাকা যাত্রীদের মধ্যেও বেশ কয়েক জন আহত হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাস যাত্রীদের রানাঘাট মহাকুমা হাসপাতাল এবং ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এক বাসযাত্রী জানিয়েছেন, ‘বাস চালকের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় জ্যাম ছিল বলে বাসটি ভুল দিক দিয়ে আসছিল। বাসটি বাঁদিকে চাপলে এ রকম হত না।’ যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে বাসের চালক, খালাসী ও কন্ড্রাক্টর।

দমদমে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা বরুণ নট্ট, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’