শিলিগুড়িতে নিউজিল্যান্ডের এক নাগরিক ও এক বাংলাদেশি গ্রেফতার

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বিদেশিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি এবং একজন নিউজিল্যান্ডের ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বিদেশিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি এবং একজন নিউজিল্যান্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার রাতে দুজনকে উত্তরবঙ্গের খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে দুজনকে গ্রেফতার করে তদন্তকারীরা। রবিবার ধৃতদের আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নিউজিল্যান্ডের বাসিন্দার নাম এনড্রিউ জেমস। ৫১ বছর বয়স তাঁর। আর বাংলাদেশের যে নাগরিককে গ্রেফতার করা হয়েছে তার নাম মহম্মদ নুরুল ইসলাম। শনিবার রাতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে দুজনকে গ্রেফতার করে তদন্তকারীরা। নিউজিল্যান্ডের বাসিন্দা এনড্রিউ জেমসের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড-সহ প্যান ও ড্রাইভিং লাইসেন্স। রবিবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি থানার (Kharibari) পুলিশ। জানা গিয়েছে, শনিবার এনড্রিউ জেমস নেপাল থেকে পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে মহম্মদ নুরুল ইসলামের সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু এসেই এসএসবি’র হাতে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। এরপর বাংলাদেশি ব্যক্তি মহম্মদ নুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। দুজনকে গ্রেফতারের পর শনিবার রাতে এসএসবি খড়িবাড়ি পুলিশের হাতে ধৃতদের তুলে দেয়। খড়িবাড়ি থানার পুলিশ দুজনকে থানায় নিয়ে এসে রাতভর জেরা করে। ধৃতরা কেন ভারতে প্রবেশ করেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ। বাংলাদেশি যুবক মহম্মদ নুর ইসলামের পার্সপোট ও ভিসা রয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের ওই বাসিন্দার সঙ্গে তাঁর কী সম্পর্ক, নিউজিল্যান্ডের বাসিন্দার কাছে কীভাবে আধার-সহ ভারতীয় নথি এল? তার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ