শিলিগুড়িতে ৭০ লক্ষের সোনা পাচার করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: যত সময় যাচ্ছে ততই,ক্রমশ আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সোনা পাচারের করিডর হয়ে উঠছে শিলিগুড়ি। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এই রুটকে পাখির চোখ করছে মূলত উত্তর-পূর্ব ভারতের পাচারকারীরা। শনিবার রাতে ফের পাচারের আগে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকদের হাতে সোনা-সহ দুই পাচারকারী গ্রেপ্তার হয় ।ডিআরআই আধিকারিকেরা শনিবার রাতে প্রায় ৭০লক্ষ টাকার সোনা-সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম, আমজাদ খান ও দুব শেরিং। তাদের বাড়ি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও ভুটানে। ডিআরআই(DRI) সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি ব্যাংকক থেকে ভুটান ফুলসিলিং সীমান্ত দিয়ে সোনা নিয়ে ভারতে প্রবেশ করে।

সেখান থেকে আলিপুরদুয়ার(Alipurduar) হয়ে শিলিগুড়ি প্রবেশ করে। শিলিগুড়ি জংশন থেকে ট্রেনে করে সেই সমস্ত সোনা কলকাতায় পাচারের ছক কষেছিল অভিযুক্তরা। তবে কলকাতা পাচারের আগে শিলিগুড়ি জংশন স্টেশনে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। কম্পিউটারের এসএমপিএসের ভিতরে ঢুকিয়ে সোনা পাচারের ছক কষেছিল তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন ১০০০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৬১ লক্ষ ১১ হাজার টাকা। তাদের দু’জনকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন। তাদের ১৫ হাজার টাকা করে জরিমানা করার পাশাপাশি সপ্তাহে একদিন করে শিলিগুড়িতে(Siliguri) অবস্থিত ডিআরআই দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি আইনজীবী রতন বণিক বলেন, “এই সোনা পারকারীদের সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের যোগ রয়েছে। উদ্ধার হওয়া সোনার মূল্য ১ কোটি টাকার কম হওয়ায় বিচারক তাদের শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন।” উল্লেখ্য, ১নভেম্বর নিউ জলপাইগুড়ি স্টেশন(New Jalpaiguri Station) থেকে দুই পাচারকারীকে ১ কোটি টাকার বেশি মূল্যের সোনা-সহ গ্রেপ্তার করেছিল ডিআরআই। তার আগে ৩০ জুলাই ১ কোটি ৪০লক্ষের বেশি মূল্যের সোনা সহ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল ডিআরআইয়ের আধিকারিকেরা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য