পথ দুর্ঘটনায় দেহ থেকে আলাদা হয়ে গেল মাথা!‌ দিঘা–নন্দকুমার জাতীয় সড়কে মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার‌ দিঘা–নন্দকুমার জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। আজ, বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরবাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই নিয়ে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্ক তৈরি হয় অন্যান্য যাত্রীদের মধ্যে। ভিড় জমে যায়। দিঘা–নন্দকুমার জাতীয় সড়কে এমন পথ দুর্ঘটনা হওয়ায় আলোড়ন পড়ে যায়।

কেমন করে ঘটল দুর্ঘটনা?‌ এদিকে আজ একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অন্য একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। আর তার জেরেই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। আর ঘটনাস্থলেই দুই মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, চন্ডীপুরের শ্রীকৃষ্ণপুরের কাছে এই পথ দুর্ঘটনা ঘটেছে। মোটরবাইকটি দিঘার দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন আরোহীরা। এই পথ দুর্ঘটনার পরই যান চলাচলে ব্যাঘাত ঘটে। তীব্র যানজট তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে যায় চন্ডীপুর থানার পুলিশ।

তারপর কী ঘটল?‌ পুলিশ সূত্রে খবর, ওই দুই মোটরবাইক আরোহীর মধ্যে একজনের দেহের থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। কারণ তাঁর উপর দিয়ে বাস চলে গিয়েছিল। রাস্তার উপর একপাশে দেহ এবং অন্যপাশে মুন্ডু পড়ে থাকতে দেখেন সকলেই। তাতে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়। এই মর্মান্তিক দৃশ্য দেখে পথচারীরা শিউরে ওঠেন। আতঙ্কিত হয়ে অনেকে আবার অন্য পথ ধরেন। এই পথ দুর্ঘটনা নিয়ে স্থানীয় মানুষজনের মধ্যে জোর চর্চা শুরু হয়। ওই দুই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তারপর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ গত ৭ ফেব্রুয়ারি তারিখে বাসের টায়ার ফেটে পথ দুর্ঘটনার কবলে পড়ে দিঘাগামী যাত্রিবাহী বাস। তখন ওই ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। আহত হন অন্তত ১৫ জন। এই আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর থেকে দিঘা যাচ্ছিল বাসটি। তাতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। পথ দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের সাঁকোয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, পথে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি টায়ার ফেটে যায়। তাতেই বিপত্তি ঘটে।

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেকে

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস