সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি:  সপ্তাহ শেষেই মর্মান্তিক ঘটনা। শনিবার (১ অগস্ট) সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই স্কুল পড়ুয়া। আকস্মিক এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।  

বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গিয়েছে খালসা মডেল স্কুলের দুই পড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা অভিষেক সাউ। বরানগরে বরানগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে ঘটেছে দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে অভিষেক সাউ তাঁর দুই ছেলে আরাধ্য সাউ (৯) ও আরভ সাউ (৬)-কে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন। অভিযোগ, রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখা ছিল। সেই স্টোনচিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে স্কুটারটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুই শিশু স্কুটার থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই শিশুর মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় বরানগর থানায়।

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখার বিষয়টি এই দুর্ঘটনার অন্যতম কারণ কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখায় যান চলাচলে সমস্যা হচ্ছিল। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়। 

 

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২