আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোমার আঘাতে মৃত ২ তৃণমূলকর্মী, তপ্ত খেজুরিতে রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: সোমবার সন্ধ্যা থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ ব্লকের একাধিক এলাকায়। রাত থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি। পরে জানা যায় সেই সময় খেজুরির জনকা অঞ্চলের ১৯৫ নম্বর পশ্চিম ভাঙ্গনমারী বুথে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। তাতেই মৃত্যু হয়েছে ২ তৃণমূল কর্মীর। আহত আরও ৪ জন। তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। এই ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক।

ঘটনার পর থেকেই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। মঙ্গলবার সকালেও এলাকা ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব-সহ কাউকেই ঘটনাস্থলের আশেপাশে ঢুকতে দেওয়া সম্ভব হচ্ছে না। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে বলেই প্রশাসনিক সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমা বিস্ফেরণেই মৃত্যু হয়েছে দুই তৃণমূল কর্মীর। মৃত একজনের নাম অনুপ দাস, অপরজনের নাম এখনও জানা যায়নি। বাকি চারজন গুরুতর আহতদের মধ্যে একজনের শরীর বোমার আঘাতে পুরোপুরি ঝলসে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরির দাবি, আগে থেকে রেখে দেওয়া বোমা ফেটে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীদের। এর পিছনে বিজেপির পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর আরও দাবি, একুশের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক জয়ী হওয়ার পর থেকেই খেজুরিতে রাজনৈতিক অশান্তি চলছে। যদিও এই দাবি মানতে নারাজ বিজেপি। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নিজেরাই বোমা বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেই আশ্বাস প্রশাসনের।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানীগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ