ভাইঝিকে গণধর্ষণ, গ্রেফতার দুই কাকা

দুই কাকার কাছে থাকতো নাবালিকা। কেননা তার মা মারা গিয়েছে আর বাবা নিখোঁজ। সেই দুই কাকাই চরম ক্ষতিসাধন করল ওই নাবালিকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা-মা কেউ নেই। মা মারা গিয়েছে আর বাবা নিখোঁজ। নাবালিকাকে(Minor Girl) তাই থাকতে হচ্ছিল দুই কাকার(Uncles) সঙ্গে। কার্যত তাঁরাই ছিলেন ওই নাবালিকার অভিভাবক। রক্ষকও। কিন্তু তারাই হয়ে গেলেন ভক্ষক। মত্ত অবস্থায় ভাইঝিকে দুইজনই নিয়মিত ধর্ষণ(Molestation) করতেন। কাউকে বললে বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। সেই সঙ্গে খেতে না দেওয়ার ভয়ও দেখানো হতো নিয়মিত। শেষে নাবালিকা বাধ্য হয় বিষয়টি প্রতিবেশীদের জানাতে। কার্যত তাঁদের সাহায্যেই শুক্রবার রাতে স্থানীয় থানায় গিয়ে দুই কাকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার করা হয় দুই কাকাকে। ঘটনার জেরে চমকে গিয়েছেন খোদ পুলিশের আধিকারিকেরা। কার্যত এই ঘটনা প্রমাণ করে দিল নিজের লোকেরাও আর নিরাপদ নয় মেয়েদের জন্য। দেশের মেয়েরা নিরাপদ নন তাঁদের বাড়িতেও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূম(Birbhum) জেলার সাঁইথিয়া(Snaithia) থানা এলাকায়।

আরও পড়ুন জাতীয় সড়কের জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ চাপছে রাজ্যের ঘাড়ে

জানা গিয়েছে, দুই কাকার কাছে থাকত ওই নাবালিকা। বাড়িতে আর কেউ থাকত না। সেই সুযোগেই নিয়মিত রাতের বেলা দুই কাকাই ওই নাবালিকাকে ধর্ষণ করত। শুক্রবার সকালে বিষয়টি প্রথমে প্রতিবেশীদের জানায় ওই নাবালিকা। এর পর প্রতিবেশীদের সাহায্যে শুক্রবার রাতে নিজেই সাঁইথিয়া থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার দুই কাকাকে গ্রেফতার করেছে। পুলিশ ওই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পাঠিয়েছে সিউড়ি হাসপাতালে। বিষয়টি নিয়ে বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। মেয়েটিরও ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে। আমরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলেও বিষয়টি জানার চেষ্টা করব।’ ঠিক কবে থেকে মেয়েটির ওপর এই অত্যাচার করা হচ্ছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫