দামোদর নদীতে জীবন বিপন্ন করে এক মহিলার জীবন বাঁচালেন দুই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চারদিকে ডিভিসির জলে ভাসছে গ্রাম বাংলার বেশ কয়েকটি জেলা। এমত পরিস্থিতিতে দামোদর নদীতে(Damadar River) স্রোতের সঙ্গে সাঁতার কেটে লড়াই করে ভেসে যাওয়া এক মহিলাকে প্রাণে বাঁচালেন দুই যুবক। এক প্রকার ওই মহিলার নবজীবন দান করলেন দুই যুবক।গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ১নং ,আমতা ২নং , উদয়নারায়ণপুর ব্লকের বিস্তির্ণ অঞ্চলের বিভিন্ন গ্ৰাম ডি ভি সি -র ছাড়া জলে জলমগ্ন। বানভাসি এলাকায় বিভিন্ন বিপদ তাদের নিত্যসঙ্গী।

গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া(Ulaberia) মহকুমা তথা উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত আকনা গ্ৰাম। শনিবার দুপুরে এই গ্ৰামের এক মহিলা দামোদর নদীতে স্নান করতে গিয়েছিলেন। নদীর প্রবল স্রোতে তিনি অসাবধানতার দরুন হঠাৎ ভেসে যান। নদীর জলে মহিলাকে ভেসে যেতে দেখেন আকনা গ্ৰামের যুবক রাকেশ সামন্ত এবং পাশ্ববর্তী গ্ৰাম ঠাকুরাণী- র যুবক সৌমেন মালিক ।তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে – মৃত্যুকে পরোয়া না করে মহিলাকে বাঁচানো জন্য দুজনেই দামোদর নদীতে ঝাঁপ দেয়।

নদীর প্রবল স্রোতের সাথে যুদ্ধ করে দীর্ঘ চার কিলোমিটার সাঁতারে তারা ওই মহিলাকে উদ্ধার করে। ওনাদের অদম্য লড়াইয়ে মহিলা নবজীবন লাভ করেন। মহিলাকে উদ্ধার করে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে(Udaynarayanpur Hospital) ভর্তি করা হয়। মহিলা এখন সুস্থ আছেন। দুই যুবকের এই সাহসিকতাকে প্রশংসা করছেন সকলেই। প্রশাসনের পক্ষ থেকে এই যুবককে পরবর্তীকালে সম্মানিত করা হবে বলে জানা গিয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য