জামাইষষ্ঠীতে এসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি,উলুবেড়িয়া: জামাইষষ্ঠীতে এসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ। ঘটনাটি ঘটে সোমবার সকালে উলুবেড়িয়া পুরসভার(Ulaberia Municipality) ২৮ নম্বর ওয়ার্ডের লতিবপুরে। পুলিশ জানায়, মৃত তরুণীর নাম প্রীতি বাগ মজুমদার (২৫)।পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Ulaberia Hospital) পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায় ,মাস ছয়েক আগে সমাজ মাধ্যমে পরিচয় হয়ে উলুবেড়িয়া বাগাণ্ডার ঋত্বিক মজুমদারের সাথে বিয়ে হয় প্রীতির। তরুণীর মা পুতুল বাগের অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন নানান ভাবে নির্যাতন করত।

নির্যাতন সহ্য না করতে পেরে মেয়ে আত্মঘাতী হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত গৃহবধুর মা পুতুল বাগ অভিযোগ করেছেন, তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী শ্বশুর-শাশুড়ি এবং ননদ ও নন্দাই। একই সঙ্গে মেয়ের স্বামীর ও উপযুক্ত শাস্তি দাবি করেছেন গৃহবধুর মা। মৃত গৃহবধুর মামা জানান ,৭;বছর ধরে তাদের প্রেম- প্রণয় ছিল। এরপর সামাজিকভাবে তাদের বিবাহ দেওয়া হয়েছিল। কিন্তু গৃহবধূ খুব চাপা স্বভাবের ছিলেন। বিয়ের পর থেকেই অশান্তি হচ্ছিল।

গত বছর ডিসেম্বর মাসে বিয়ে হয়েছিল। প্রায় অত্যাচার করতেন গৃহবধুর শ্বশুর-শাশুড়ি এবং ননদ ও নন্দাই। পুলিশ স্বামীকে ডেকে পাঠিয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই গৃহবধূ মারা যাওয়ার আগে মোবাইলে ভিডিও করে তার ওপর অত্যাচারের ঘটনার কথা জানিয়ে গিয়েছেন।মৃত গৃহবধুর বাপের বাড়ি পক্ষ থেকে অভিযোগ করা হয়, জামাইষষ্ঠীতে নতুন মেয়ে জামাই কে শ্বশুরবাড়িতে আসতে দিচ্ছিল না শশুর শাশুড়ি। তাদের বাড়িতে গিয়ে জামাইষষ্ঠী করতে বলা হচ্ছিল গৃহবধূর মাকে। কিন্তু এক প্রকার জোড় করেই মেয়ে জামাইকে জামাইষষ্ঠীতে রবিবার নিয়ে আসা হয়েছিল । রাতে জামাই চলে গেলে মেয়ে ছিল বাপের বাড়িতে। সোমবার সকালে সে সেই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং