নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ায় পুকুরে পড়ল পুলকার! মৃত্যু তিন পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি উলুবেড়িয়া: হাওড়া জেলার উলুবেড়িয়াতে সোমবার বিকেলে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল পড়ুয়াদের পুলকার। তিনজন পড়ুয়ার মৃত্যু হয় জলে ডুবে। আহত হয় আরো দুজন পড়ুয়া। দুর্ঘটনার পর পুলকারের (Poolcar) চালক পালিয়ে যায়।সোমবার সন্ধ্যের পর ওই পুল কারের পলাতক চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার বিকেলে উলুবেড়িয়ার বহিরার শ্মশান তলায় স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে বাড়ি ছাড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুলকার পুকুরে (Pond)পড়ে যায়। ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে তিনটে।

ওই ফুল কারে জগদীশপুরের (Jgdishpur) একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুলের পাঁচজন পড়ুয়া ছিল। ওই চুলকাটি বহিয়া দাস পাড়ার দিকে যাওয়ার সময় বহিরা শ্মশান তলা ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর পুকুরে নেমে ওই উল্টে যাওয়া ফুল কারের ভেতর থেকে পড়ুয়াদের উদ্ধার করে।

পাঁচজন পড়ুয়াকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে (Ulaberia Hospital)নিয়ে গেলে সেখানে তিনজন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই পুকুরে পড়ে যাওয়া পুলকারটি পুলিশ আটক করেছে। কি করে দুর্ঘটনা ঘটল, তার যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে।গ্রামের প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই পুলকারটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তা পুকুরে পড়ে যায়। গ্রামের রাস্তা বিশেষ ভালো নয় বলেও কেউ কেউ অভিযোগ করেন। স্কুলের পড়ুয়াদের বহনকারী এই পুলকারগুলির যান্ত্রিক পরিস্থিতি এবং টায়ারের অবস্থা নিয়ে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এত জোরে পুল কার ছুট ছিল তাতে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ সামলাতে পারেনি চালক। উল্টে পড়ে যায় জলে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই ফুলকার টির জানলা দিয়ে পড়ুয়াদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করে।

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন