চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ, ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, ভীমপুর থানার কুলগাছি এলাকার বাসিন্দা অঙ্কিতা সাধুখাঁ প্রসব বেদনা নিয়ে গত ২৪ জুলাই কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে ভর্তি হন।

পরিবারের দাবি, দীর্ঘ সময় ধরে প্রসব বেদনা থাকলেও চিকিৎসকরা যথাযথ ব্যবস্থা নেননি। তাঁকে সিজার করা হয়নি বা অন্য কোনও হাসপাতালে রেফারও করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, আজ, শনিবার গর্ভস্থ শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যায়। এরপর সিজার করা হলে মৃত সন্তান প্রসব করেন ওই প্রসূতি। ঘটনার জেরে প্রসূতির শারীরিক অবস্থারও অবনতি ঘটে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রসূতির পরিবারের সদস্য ও আত্মীয়রা। অভিযোগ, তাঁরা হাসপাতালের ভিতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন এবং মারধর করেন। এরপরই হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। তাদের উপস্থিতিতেই প্রসূতির পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়।

আরও পডুন: মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রসূতির পরিবারের সদস্যরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই