মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার যাত্রা শিল্পে মহীরুহ পতন। প্রয়াত জনপ্রিয় যাত্রাশিল্পী তথা কিংবদন্তি অভিনেতা অসীম কুমার। বাংলার যাত্রার আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তি অভিনেতা অসীম কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার যাত্রা মহল। সূত্রের খবর, গতকাল, শুক্রবার ৩১ জুলাই রাতে এমআর বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অসীম কুমার। অবিভক্ত বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামে জন্মেছিলেন অসীম কুমার।

১৯৬৪ সাল থেকে ২০১৪, একটানা দীর্ঘ ৫০ বছর পেশাদার যাত্রায় অভিনয় করে গিয়েছিলেন অসীম কুমার। ভৈরব গঙ্গোপাধ্যায়ের লেখা ‘চূয়া চন্দন’ পালায় ‘চন্দন’ চরিত্রের মাধ্যমে প্রথম তাঁর যাত্রামঞ্চে হাতেখড়ি। শতরূপা নাট্য কোম্পানির মাধ্যমে যাত্রা জগতে প্রবেশ অসীম কুমারের। তারপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। শ্রীরাধা নাট্য কোম্পানি, শ্রীমা নাট্য কোম্পানি, নাট্য ভারতী, নিউ গণেশ অপেরা, শিল্পী তীর্থ, মোহন অপেরা, নট্ট কোম্পানি, লোকশিল্প, রাজদূত অপেরা এবং সত্যনারায়ণ অপেরার মতো বহু নামী সংস্থার হয়ে মঞ্চ কাঁপিয়েছেন তিনি।

আরও পডুন: ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য কালজয়ী পালা। ‘পথের ছেলে’, ‘সাবিত্রী সত্যবান’, ‘নিঝুম রাতের কান্না’, ‘শতাব্দীর স্বপ্ন’, ‘হাটে বাজারে’, ‘সাধক বামাখ্যাপা’, ‘মাদার ইন্ডিয়া’, ‘গঙ্গা যমুনা’, ‘বিবি আনন্দময়ী’, ‘ডাক হরকরা’, ‘জয় সন্তোষী মা’, ‘রামের বনবাস’, ‘নিশিপুরের বৌ’, ‘শাখা দিয়ে কিনলাম’, ‘জাত সপেছি কৃষ্ণ পায়ে’ ‘আইনের দেবী অন্ধ’-র মতো যাত্রাতে অভিনয় করেছেন তিনি। মঞ্চে অসীম কুমারের সাবলীল অভিনয় সকলকে মুগ্ধ করেছিল।

গতকাল, শুক্রবার সকালে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল প্রবীণ এই যাত্রাশিল্পীর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের