গ্রাম সড়ক যোজনায় বাংলাকে ৫৮৪ কোটি টাকা পাঠাল মোদি সরকার

উল্লেখ্য এর আগে সর্বশিক্ষা মিশন অভিযানে রাজ্যকে হাজার কোটি টাকা দিয়েছিল মোদি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার নিশানায় চাপে পড়ে অবশেষে গ্রাম সড়ক যোজনা খাতে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ এর আওতায় আগামী ২০২৫ সালের মধ্যে রাজ্যে আরও ছয় হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা রয়েছে। ওই রাস্তা বানাতে খরচ হবে ৫, ৫০০ কোটি টাকা। ওই খরচের প্রথম কিস্তি হিসেবে এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য এর আগে সর্বশিক্ষা মিশন অভিযানে রাজ্যকে হাজার কোটি টাকা দিয়েছিল মোদি সরকার।

একশো দিনের কাজ, বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে কয়েক হাজার কোটি টাকা প্রাপ্য বাংলার। বিধানসভা ভোটে হারার পর থেকেই রাজ্যে চলা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পাওনা টাকা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। বাংলাকে যাতে টাকা না দেওয়া হয়, তার জন্য বার বার সওয়াল করে চলেছেন বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বিধায়ক-সাংসদরা লাগাতার চিঠি দিয়ে রাজ্যকে কোনও টাকা না দেওয়ার অনুরোধ জানিয়ে চলেছেন। পাল্টা পাওনা টাকা চেয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গত অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে রাজ্যের প্রাপ্য বকেয়ার তালিকাও তুলে দিয়ে এসেছিলেন।

যদিও তার পরে তিন মাস কেটে গেলেও একশ দিনের কাজের জন্য রাজ্যের বকেয়া পাওনা মেটানোর বিষয়ে কোনও ইতিবাচক ভূমিকা নেয়নি মোদি সরকার। আদৌ গ্রাম বাংলার ভোটযুদ্ধের আগে ওই টাকা মিলবে কিনা তা নিয়ে যথেষ্টই সংশয়ে রাজ্যের আমলারা।

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু