শান্তিপুরে প্যারাসুট ছিঁড়ে রাস্তায় অজানা যন্ত্র, Google জানাল আসল রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : ভোররাতে আকাশে দেখা মিলল আজানা যন্ত্রের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে নদিয়ার শান্তিপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লি এলাকায়। পাড়ার খুদেরাই উদ্ধার করল কী সেই যন্ত্র। বিজ্ঞানকর্মীদেরও ডাক পড়েছিল। এটি আবহাওয়া মাপার যন্ত্র বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সারারাত অন্ধকার আকাশে ঘুরে অবশেষে ভোরের দিকে শান্তিপুরে অজানা এই যন্ত্র দেখতে পাওয়া যায়। যন্ত্রতে আলো জ্বলতে দেখা গিয়েছে। সঙ্গে ছিল প্যারাসুটের মত কিছু একটা। শনিবার সকালে রাস্তার ধারে প্যারাসুটের মতো কিছু একটা পড়ে থাকতে দেখা যায়। যন্ত্রটি থেকে আলো জ্বলতেও দেখা গিয়েছে. বোমাতঙ্ক ছড়িয়ে পড়া অস্বাভাবিক নয়। অজানা যন্ত্র দেখেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিজ্ঞানমঞ্চের সদস্যরা। কিন্তু রাস্তার ধারে অজানা যন্ত্র দেখে সকলেই ভয় পেয়ে যায়। সেই সময় এগিয়ে আসে পাড়ার খুদেরাই। মোবাইলের মাধ্যমে গুগল লেন্স ব্যবহার করে জানতে পেরেছে এটি আবহাওয়া মাপার যন্ত্র।

বিভিন্ন তথ্য ঘেঁটে যন্ত্রটি সম্পর্কে সকলের ভয় কাটিয়েছে খুদেরাই। আবহাওয়া মাপার যন্ত্রটি আবহাওয়া মনিটরিং করেছে। বর্তমানে সেটি নিস্ত্রিয়। কিন্তু কে বা কারা এটি ছেড়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। অনেকেই মনে করেছিলেন প্যারাসুটে করে এই অজানা যন্ত্র নামানো হয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অজানা যন্ত্র উদ্ধার করেছে। যন্ত্রটি কি তা নিয়ে ইতিমধ্যে বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে। সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য