পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পুলিশ হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু! শৌচাগারের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই আসামি, এমনটাই পুলিশ সূত্রে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশ হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু! শৌচাগারের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই আসামি, এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু পরিবারের দাবি, তাঁকে মেরে ফেলা হয়েছে। ঘটনায় তুমুল চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানায়। জানা গিয়েছে, গত চারদিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাস নামের ওই যুবককে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। পরে তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সূত্রের দাবি, পুলিশি হেফাজতে থাকাকালীন গতকাল তথা রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে থানার শৌচাগারে যান রাহুল। সেখানেই গায়ে থাকা প্যান্ট গলায় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন রাহুল। শৌচাগার থেকে শব্দ পেয়ে ভিতরে ঢোকে পুলিশ।

এরপর রাহুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসায় তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘাটাল হাসপাতালেই মৃত্যু হয় পুলিশ হেফাজতে থাকা রাহুলের। এই খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের পরিবারের দাবি, এইভাবে কী করে মৃত্যু হতে পারে? পুলিশ মিথ্যা কথা বলছে। মৃতের মা কাঁদতে কাঁদতে জানান, ‘আমার ছেলে দু-একবার অপরাধ করেছে ঠিকই, আমরা তা মেনে নিচ্ছি। তাঁকে শাস্তি দিত, কিন্তু আইন তো তাঁকে মেরে দিতে বলেনি। চারদিন ধরে আমার ছেলেকে থানায় রেখে, পুলিশই ওঁকে মেরে দিয়েছে। গতকাল রাতে ওঁর বাবাকে ফোন করে ছেলে বলেছিল, বাবা এবারের মতো বাঁচাও। চন্দ্রকোনা থানায় আছি, আমায় বাঁচাও। গতকাল সিভিক ভলান্টিয়ার এসে বলেছিল, তোমাদের ছেলেকে ঘাটালে পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে ওঁর গায়ে হাত দিয়ে দেখলাম বরফের মতো ঠান্ডা। মরে গিয়েছে।’

অন্যদিকে যুবকের ভাইও পুলিশের বিরুদ্ধে একই রকম অভিযোগ তুলে জানান, ‘আমার দাদাকে মেরে দিয়েছে। একজন পুলিশ বলছে, প্যান্টের দড়ি গলায় দিয়েছে। আর একজন পুলিশ বলছে, মাথা ঠুকেছে। দুই পুলিশ দুইরকম কথা বলছে।’ তবে স্থানীয় সূত্রে খবর, ওই যুবক নেশা করতেন। চুরি-ছিনতাইয়ের মতো নানা ধরণের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে যুবকের পরিবারের অভিযোগ নিয়ে জেলা পুলিশের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন