চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালের ভিতরেই মৃত্যু এক বিচারাধীন বন্দির। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম আজহারুল লস্কর। তাঁর বাড়ি জীবনতলা এলাকায়। চিকিৎসাধীন অবস্থায় ঠিক কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বন্দির মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, তা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।  

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর অপহরণ সংক্রান্ত মামলায় আজহারুলকে পুলিশ গ্রেফতার করে। তারপর আদালতের নির্দেশ মেনে তাঁকে পাঠানো হয় বারুইপুর সংশোধনাগারে। কিন্তু ঠিক পরের দিনেই বন্দি অসুস্থ বোধ করলে তাঁকে  বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে সংশোধনাগার কর্তৃপক্ষ। সেখানে তিনি পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন ছিলেন।  অভিযোগ উঠেছে সোমবার (১২ অক্টোবর) হাসপাতালের ভেতরেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে অনুমান  করা হয়েছে। তবে হাসপাতালের মধ্যে পুলিশের নজরদারি থাকা সত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে  একাধিক প্রশ্ন। 

আরও পড়ুন: রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

আজহারুল লস্করের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের পদস্থ আধিকারিকরা। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিচারাধীন বন্দির মৃত্যুর আসল কারণ জানা যাবে। আরও জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

শহরে বেআইনিভাবে ট্রাক ঢুকছে কীভাবে? এবার ঘুষকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

জেলায় জেলায় পুজো উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?