ব্যবসায়ী দম্পতির অস্বাভাবিক মৃত্যু বীরভূমে

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের (Birbhum) বোলপুরের ব্যবসায়ী দম্পতির (Couple) অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। মঙ্গলবার সকালে দুজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পুলক গঙ্গোপাধ্যায় (৫০) এবং মুক্তমালা গঙ্গোপাধ্যায় (৪৫)। বীরভূমের (Birbhum) বোলপুরের রথীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা তাঁরা। একমাত্র কন্যা ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়কে নিয়ে থাকতেন ওই দম্পতি। ইন্দ্রাণী একাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, ওই দম্পতির কাঁথা স্টিচের ব্যবসা ছিল। মাস দু’য়েক আগে তাঁরা সুরুলে বাড়ি ভাড়া নেন। সেই বাড়িতে থাকতেন সম্প্রতি। মঙ্গলবার সকালে পুলক এবং মুক্তমালাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে দেহ দুটি উদ্ধার করে মতনাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয়দের দাবি, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। স্থানীয় এক প্রতিবেশী জানান, কাঁথা স্টিচের ব্যবসা করতেন পুলক ও মুক্তমালা। ইদানিং ব্যবসায় মন্দা চলছিল। যার ফলে বাজারে অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল তাঁদের। বহু টাকা ঋণ হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তাঁরা। মানসিক অবসাদের জেরে এই ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা ও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী