আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ধমকায়া তো খবর লেঙ্গে’, ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি ‘বিজেপি ঘনিষ্ঠ’ পুলিশ পর্যবেক্ষকের

নিজস্ব প্রতিনিধি: এতদিন শোনা গিয়েছিল তার নামে অনেক কথা। এইবার তিনি সত্যি করে দেখিয়ে দিলেন।
সোমবার বিকেলে বিধানসভা ভোটের প্রচারের শেষ পর্বে রাস্তায় নামলেন উত্তরপ্রদেশের বিতর্কিত এই আইপিএস অফিসার।দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা তথা ফলতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাহাঙ্গীর খানের(TMC Candiadte Jahangir Khan) বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হাজির হন তিনি। সেখানে গিয়ে এবার হুঁশিয়ারি দেন উত্তরপ্রদেশের সিংঘম নামে পরিচিত আইপিএস অজয় পাল শর্মা(Ajay Pal Sharma)। প্রকাশ্যে দাঁড়িয়ে গ্রামের মধ্যে বিধায়কের বাড়ির সামনে ওই আইপিএস অফিসারকে বলতে শোনা যায়, একাধিক জায়গা থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসছে। সাধারণ মানুষদের ভয় দেখানো হচ্ছে। এই ধরনের ঘটনা যেন ওই প্রার্থী না ঘটায়। সাবধান করে দিয়ে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ওই অফিসার বলেন, শুধরে যান। সাবধান হয়ে যেতে বলুন। না হলে এমন ব্যবস্থা নেব পরে কিন্তু কাঁদতে হবে।

সরাসরি উত্তরপ্রদেশের ভাষায় ওই আইপিএস অফিসারের প্রকাশ্যে হুমকি বাড়াবাড়ি করলে ‘ঠোক দেঙ্গে’। সূত্রের খবর অনুযায়ী, ওই আইপিএস – এর টার্গেটে রয়েছেন মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ। রাতে ওই প্রার্থীর বাড়িতেও তিনি যেতে পারেন বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, সুষ্ঠুভাবে দ্বিতীয় দফায় নির্বাচন যাতে সেখানে হয় তার জন্য পুলিশ পর্যবেক্ষক এর দায়িত্বে আনা হয়েছে এই আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। যে ১১ জন বিশেষ পুলিশ অফিসারকে বঙ্গের নির্বাচনের দ্বিতীয় দফার আগে আনা হয়েছে, তাদের মধ্যে অন্যতম। ইতিমধ্যে এই উত্তর প্রদেশ ক্যাডারের বিতর্কিত আইপিএস অফিসারের সঙ্গে বেশ কিছু বিজেপি নেতাকে ডায়মন্ড হারবারের একটি লজে গোপন বৈঠক করার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করাও হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, উত্তরপ্রদেশের ‘সিংঘম’ নামে পরিচিত এই আইপিএস অফিসার অজয় পাল শর্মা কে নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ভিজিলেন্স বসে। নিজের স্ত্রীকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর পাশাপাশি একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে এই উত্তরপ্রদেশের যোগী রাজ্যের স্পেশাল এনকাউন্টার এক্সপার্ট অজয় পাল শর্মার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা ছটার পর দ্বিতীয় দফার নির্বাচনের জন্য প্রচার পর্ব শেষ হতেই সর্বত্র রাস্তায় নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুরু হয়েছে রুট মার্চ। দ্বিতীয় দফায় ভোটে কমিশনের বিশেষ নজর রয়েছে ডায়মন্ডহারবারে। ভোটারদের ভয় দেখানোর ভিডিও প্রকাশ করেছে কমিশন ইতিমধ্যেই। দ্বিতীয় দফায় ভোটের আগে নতুন করে যে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে, দিল্লি থেকে কমিশন পাঠিয়েছে তার মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস(IPS) অজয় পাল শর্মা। বিশেষজ্ঞদের মতে মূলত ভোটের দিন ডায়মন্ডহারবারের নজরদারি জন্যই এই এনকাউন্টার স্পেশালিস্ট’কে নিয়োগ করেছে কমিশন।

সূত্রের খবর, এই আইপিএস এর বিরুদ্ধে দীপ্তি শর্মা(Dipti Sharma) নামে এক মহিলা এফআইআর দায়ের করেছিলেন। ওই মহিলা নিজেকে এই এনকাউন্টার স্পেশালিস্টের স্ত্রী বলে দাবি করেন। লখনউয়ের হজরতগঞ্জ থানায় অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছিলেন, ২০১৬ সালে অজয় গাজিয়াবাদের পুলিশ সুপার থাকাকালীন তাদের বিয়ে হয়েছিল। তবে ওই পুলিশ অফিসারের একাধিক বিবাহ মুভির মত সম্পর্ক থাকার কারণে দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে। দীপ্তির মোবাইলে অজয়ের নানা কুকীর্তি প্রমাণও ছিল ।তবে অজয় প্রশাসনিক প্রভাব খাটিয়ে এই প্রমাণ মুছে দেয় বলে সুপ্রিম কোর্টে দীপ্তির আইনজীবী দাবী করেন ।এমনকি মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করানো হয় বলে অভিযোগ। পাল্টা অজয়ের দাবি ,তাদের বিয়ে হয়নি। বরং কিছু ভিডিও ক্লিপিংস্ দেখিয়ে তাকে ব্ল্যাকমেইলিং করছিলেন ওই মহিলা।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ