নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

ভোটের মুখে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের ডালখোলা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। আহত আরও চারজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের মুখে ভয়াবহ সড়ক দুর্ঘটনার উত্তর দিনাজপুরের ডালখোলায়। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। আহত আরও চারজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ডালখোলা বাইপাসের মহম্মদপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, লরিটি এতটাই বেপরোয়া গতিতে আসছিল যে, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী টোটোকে সজোরে ধাক্কা দেয়। যার ফলে জাতীয় সড়কের ডিভাইডারের উপর ছিটকে পড়ে যায় টোটোটি। ভয়াবহ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বৃদ্ধার। তাঁর নাম গুরকী বেগম, বয়স ৬৫ বছর। গুরুতর জখম হয়েছেন টোটো চালক-সহ আরও চারজন। খবর পেয়েই ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় সকলকেই উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠান। পাশাপাশি মৃত বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

বর্তমানে ঘাতক লরিটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কারণ দুর্ঘটনার পরেই ঘাতক লরিটি পালিয়ে যায়। প্রসঙ্গত, বিগত দিন কয়েক ধরেই উত্তর দিনাজপুর জেলায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটছে। গত রবিবারই দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। সেই রেশ কাটতে না কাটতেই ডালখোলায় ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ভোটের আগেই প্রাণ হারালেন বৃদ্ধা। 

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা