চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে বিপুল পরিমাণ ভেজাল মদ পাচারের ছক বানচাল, গ্রেফতার ১১

নিজস্ব প্রতিনিধি: পুজোর সময় বড়সড় সাফল্য পেলে উত্তর দিনাজপুর আবগারি দফতর। বিহারে বিপুল পরিমাণ ভেজাল মদ পাচারের ছক বানচাল করতে সক্ষম হয়েছে তারা। মদ পাচারের খবর পেয়ে উত্তর দিনাজপুরের টুঙ্গীদিঘীতে টানা অভিযান চালিয়ে ভেজাল মদের হদিশ মিলেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৩ কোটি টাকার ভেজাল মদ। ভেজাল মদ পাচারের অভিযোগে ১১জনকে গ্রেফতারও করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে টুঙ্গীদিঘীতে ভেজাল মদের দু’টি ডেরার হদিশ মিলেছে। সেখানেই অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় ৩ কোটি টাকার ভেজাল মদ। প্রায়  ৮ হাজার ২২১ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ভেজাল মদের সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক হাজার লিটার কাঁচা স্পিরিট, এক হাজারেরও বেশি ছিপি, কয়েক হাজার পিস নামি ব্রান্ডের হলোগ্রাম। পাশাপাশি ওই ডেরা থেকে পাওয়া গিয়েছে ফুড কালার, ফ্লেভার, ক্যারামেল, কার্টুনের মতো ভেজাল মদ তৈরির উপকরণ। পাশাপাশি মূল অভিযুক্ত সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা প্রশ্ন করা হচ্ছে ধৃতদের।

আবগারি দফতর সূত্রে খবর, বেশি মুনাফা করার লক্ষ্য নিয়ে  টুঙ্গিদিঘীতে এই ভেজাল মদ তৈরীর কারখানা তৈরি হয়েছিল। সেখানে ভেজাল মদ তৈরি করে ড্রাই রাজ্য বিহারে পাচারের পরিকল্পনা ছিল। বিপুর পরিমাণ মদ তৈরি করে পাঠানোর কনসাইমেন্ট ছিল বলে অভিযোগ। গোপনে খবর পেয়ে দফায় দফায় অভিযান চালানো হয়। টুঙ্গিদিঘীর একটি রাইসমিলে ভেজাল কারখানা থেকে ৪ হাজার ৬৪০ লিটার ভেজাল মদ পাওয়া যায়। পাশাপাশি ২ হাজার ২০০ লিটার কাঁচা স্পিরিট বাজেয়াপ্ত করা হয়েছে। হলোগ্রাম, লেবেল, পানচিং মেশিন, ক্যারামেল বাজেয়াপ্ত হয়। গ্রেফতার হয়েছে ১১ জন।

মূল অভিযুক্ত শঙ্কর বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে আরও একটি ভেজাল মদের কারখানার হদিশ মিলেছে। সেখানেও রাইসমিলের গোডাউনে আস্ত ভেজাল মদ তৈরির কারখানার খোঁজ মিলেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে ২ হাজার ৫৮১ লিটার ভেজাল মদ। পাচারের জন্য ছোট লরি, তিনটি বাইক ব্যবহার করা হত বলে জানা যাচ্ছে। সেগুলোকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ