ট্রায়াল রানের দিনেই বাংলায় প্রশ্নের মুখে বন্দে ভারত

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেস কী ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির গিমিক! উঠে গেল প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুতেই প্রশ্নের মুখে বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর থেকে হাওড়া(Howrah) ও নিউ জলপাইগুড়ির(New Jalpaiguri) মধ্যে চালু হতে চলেছে দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস। সেদিন সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) হাত দিয়েই এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। আপাতত সপ্তাহে বুধবার বাদে বাকি ৬দিনই এই ট্রেনের পরিষেবা মিলবে। সেই উদ্বোধনী যাত্রার আগে সোমবার সকালে এই ট্রেনটিকেই চালানো হল হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে। রেলের পরিভাষায় একে ‘ট্রায়াল রান’(Trial Run) বলা হয়। যদিও রেল কর্তৃপক্ষ এখনও জানায়নি যে ৩০ তারিখ ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ঠিক কবে থেকে এই ট্রেনের নিয়মিত স্বাভাবিক পরিষেবা মিলবে। কিন্তু এদিনই ট্রেনটির ট্রায়াল রানের সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠে গেল যা নিয়ে কিছুটা হলেও চিন্তিত রেলের আধিকারিকেরা।

আরও পড়ুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির পরীক্ষামূলক যাত্রাপথের সূচনা হল

জানা গিয়েছে, ট্রেনটির যাত্রা সময় সাড়ে ৭ ঘন্টা। সম্ভবত ১ জানুয়ারি থেকে সপ্তাহে ৬ দিন ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১টা ৫৫মিনিটে। ফিরতি পথে ট্রেনটি সেদিনই দুপুর ২টো ৫০মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছাবে রাত ১০টা ৫০মিনিটে। ভাড়া থাকবে আনুমানিক ১৭০০টাকা ও ২৮০০টাকা। প্রথমটি চেয়ার কারের এবং দ্বিতীয়টি এক্সিকিউটিভ সিটের। দুটি ভাড়াতেই ধরা থাকছে খাওয়ার খরচ। দুটি ক্ষেত্রেই দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্ক। হয় ডাবের জল নয়তো শরবত। সকালের ট্রেনে যারা যাবেন তাঁরা ব্রেকফাস্ট হিসাবে পাবেন লুচি, আলুরদম ও মিষ্টি।অসঙ্গে চা অথবা কফি। বেলা বারোটায় লাঞ্চ। থাকবে বাসমতী পোলাও, চিকেন, আলুপোস্ত, মিষ্টি এবং আইসক্রিম। বিকেলে ফিরতি পথে স্ন্যাক্স হিসেবে দেওয়া হবে সিঙাড়া, কেক বা মিষ্টি। সঙ্গে চা বা কফি। রাতের ডিনারে মিলবে পোলাও, চিকেন, একটি সবজি এবং মিষ্টি বা আইসক্রিম।

আরও পড়ুন ভূত খুঁজতে বাংলার বুথে বুথে টিম পাঠাবে বিজেপি

কিন্তু প্রশ্ন হচ্ছে, ১৭০০টাকা বা ২৮০০ টাকা ভাড়ায় নিয়মিত ভাবে এই ট্রেন আদৌ যাত্রী পাবে তো? কেননা এর আগে হাওড়া ও ধানবাদের মধ্যে এসি ডবল ডেকার ট্রেন চালানো হয়েছিল যা যাত্রীর অভাবে বন্ধ হয়ে যায়। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে যে শতাব্দী এক্সপ্রেস ছিল সেটিতেও ভাল যাত্রী হত না। বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা চালু করে দিলেও যে তাতে রাতারাতি যাত্রীর ঢেউ দেখা যাবে এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি যাত্রী না হয় তাহলে ট্রেনটির পরিষেবা কতদিন বজায় রাখবে দেশের সরকার? নাকি ২০২৪ সাল অবধি দৌড় করিয়ে ‘অশ্বথামা হত ইতি গজ’। মাঝখান থেকে শতাব্দী এক্সপ্রেসের পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। তাহলে হাতে থাকল সেই রাতের ট্রেনগুলিই বা সকালের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেলের অনেক আধিকারিকেরা তো জোর গলায় বলছেন, শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য বন্দে ভারত পর্যাপ্ত যাত্রী পাবে না। কেননা ২টি ট্রেনের মধ্যে ছাড়ার সময়ের ফারাক খুবই কম হাওড়া বা কলকাতার দিক থেকে। প্রথম প্রথম অনেকেই এই ট্রেনে চাপবেন অভিজ্ঞতার জন্য। কিন্তু নিয়মিত কী তাঁরা এই ট্রেনের সাওয়ারি হবেন? সম্ভবত নয়। তার থেকেও বড় কথা, বাংলার খোলা প্রান্তর দিয়ে ঘন্টায় ১১০ বা ১৩০কিমি বেগে আদৌ ছুটতে পারবে তো বন্দে ভারত, যেখানে দেশের নানা প্রান্তে গরু বা মোষের সঙ্গে ধাক্কা লেগে বন্দে ভারতের নাক-মুখ ভেঙে যাওয়ার বিস্তর নজীর রয়েছে! সাড়ে ৭ ঘন্টা বলে না বন্দে ভারত ৯ ঘন্টা সময় নিয়ে নেয়। যদিও সেটা হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন রেলের আধিকারিকদের একাংশ। তাঁরা গোটা বিষয়টিকে কার্যত মোদির ২৪’র গিমিক বলেই দেখছেন।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?