কুখ্যাত ড্রাগ মাফিয়াদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারকে চিঠি ভাইস চেয়ারম্যানের

প্রচুর কুখ্যাত ড্রাগ মাফিয়ারা জলপাইগুড়িতে ডেরা বেঁধেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচুর কুখ্যাত ড্রাগ মাফিয়ারা জলপাইগুড়িতে ডেরা বেঁধেছে। এদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই মর্মে পুলিশ সুপারকে চিঠি দিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। এবারের হোলিতে জলপাইগুড়িতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, জলপাইগুড়ির মতো শান্তশিষ্ট শহরে মাদকের ব্যবহার ভীষণভাবে বেড়ে গিয়েছে। আর তৃনমূল নেতাদের ছত্র-ছায়ায় ড্রাগ মাফিয়াদের বাড়বাড়ন্ত হয়েছে এই শহরে। যার ফলে বেড়ে গিয়েছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। বেছে-বেছে মহিলাদের টার্গেট করে তাদের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে সোনার গয়না কিংবা নগদ টাকা। এমনটাই অভিযোগ তুলেছিলেন তিনি।

এই অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার পথে নামল শাসক দল তৃনমূল। গত মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় পুরসভার কিছু কাউন্সিলর এবং যুব তৃণমূল কর্মীদের নিয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্তের সঙ্গে দেখা করে তাঁকে একটি স্মারকলিপি দেন।

সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘এইসব ঘটনার পেছনে রয়েছে বিহার ও ইসলামপুর থেকে আসা কিছু কুখ্যাত ড্রাগ মাফিয়ার। যারা শহরে বাড়ি ভাড়া নিয়ে বা হোটেলে থেকে বিভিন্নভাবে যুব সমাজকে প্রলোভন দেখিয়ে কিছু যুবককে নেশাগ্রস্ত বানিয়েছে। আর এরাই এখন নেশার টাকা জোগার করতে না পেরে চুরি, ছিনতাই করার পথে নেমেছে। কিছু বাড়ির মালিক ভাড়াটের নাম পরিচয় গোপন করে রেখেছে। বাড়ির মালিকদের তাদের ভাড়াটে সম্বন্ধীয় যাবতীয় তথ্য নির্দিষ্ট ফর্মে ফিলাপ করে থানায় জমা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারা সেটা দিচ্ছেন না। এর ফলে পুরসভা ও পুলিশ কারা এই শহরে আসছে আর কারা যাচ্ছে কিছুই জানা যাচ্ছে না। আর এইসবের সুযোগ নিয়ে ড্রাগ মাফিয়ারা বাড়ি ভাড়া নিয়ে থাকছে৷ তাই আমরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাঁকে চিরুনি তল্লাশি চালাতে অনুরোধ করলাম এবং দলমত নির্বিশেষে ড্রাগ মাফিয়াদের অবিলম্বে গ্রেফতার করার অনুরোধ করলাম’।

ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘পুরসভার ভাইস চেয়ারম্যান ও কিছু কাউন্সিলর এসেছিলেন। চুরি ছিনতাইয়ের কথা বললেন। আমরা ইতিমধ্যে অভিযান চালিয়ে কিছু ক্রিমিনালকে গ্রেফতার করেছি। সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি বড়সড় অভিযানে নামব’।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের