এই মুহূর্তে

শারদীয়া উৎসবের আগে নৌকো বাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগনা: শারদীয়া উৎসবের আগে এবং বিশ্বকর্মা ও মনসা পূজার বিসর্জন উপলক্ষ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় ও উত্তর ২৪ পরগনার কানমারী মৎস্য বাজার কমিটির উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিদ্যাধরী নদীতে। এর পাশাপাশি সেরা প্রতিমা ও সেরা মন্ডপ সজ্জার প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

বিদ্যাধরী নদীবক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের(Bharat Sevashram Sangha) সন্ন্যাসী স্বামী বশিষ্ঠানন্দজী মহারাজ ও স্থানীয় বিধায়ক(MLA) সুকুমার মাহাতো ৷ উত্তর ২৪ পরগণার ন্যাজাট থানা এলাকার কানমারী বাজার, হাটগাছি, বাউনিয়া, বয়ারমারী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের মধ্যে এই নৌকো বাইচ প্রতিযোগীতা দেখতে ব্যাপক উৎসাহ দেখা যায়।

বিদ্যাধরী নদীর(Vidyadhari River) দুই পাড়ে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার মানুষ ভীড় করেন।স্থানীয় প্রশাসন, পূজা কমিটির এবং সঙ্ঘের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা শান্তি বজায় রাখাতে তৎপর ছিল ৷ ভক্তদের জন্য সঙ্ঘের পক্ষ থেকে খিচুড়ী প্রসাদের ব্যবস্থা করা হয় ৷ হাটগাছী,বাউনিয়া, বয়ারমারী গ্রাম পঞ্চায়েত ও কানমারীর অগ্নিবীনা ক্লাব, তিণমূর্ত্তি ক্লাব, খড়িয়াট বিপ্লবী ক্ষুদিরাম ক্লাব, অগ্রগতি স্পোটিং ক্লাব, সর্ব্বহারা মহামিলন সংঘ ও বাউনিয়া সবুজ সংঘ ক্লাবের সদস্যরা সহযোগীতার হাত বাড়িয়ে দেন। স্থানীয় প্রশাসনের পক্ষে রাজবাড়ী আউট পোষ্ট থানা, ন্যাজাট থানা অফিসাররা ও মিনাখাঁর বিডিও(BDO) , এস ডি পি ও(SDPO), হাসনাবাদের সি আই(CI) উপস্থিত ছিলেন ৷

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দ্রকোনাতে একই বুথে ২৫৭ জনকে SIR’র শুনানির নোটিশ, প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ

মহাভারতের প্রায় ৫০০ চরিত্রের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেরা তানভী

RCB সমর্থকদের জন্য সুখবর, IPL ম্যাচ আয়োজনের জন্য় ছাড়পত্র পেল চিন্নাস্বামী স্টেডিয়াম

বিশ্বকাপ জট: ‘শত্রু’ ভারতের মাটিতে খেলবে না, গ্রুপ বদল চাইল বাংলাদেশ বোর্ড

বাংলায় ৭ থেকে ৮ দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন

নির্বাচন কমিশন বোবা-কালা, পুরোটা তুঘলকি কারবার চলছে ,মন্তব্য ফিরহাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ