একাই বাস দেবীর, কালীপুজোয় জমজমাট হয়ে ওঠে পরিত্যক্ত গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়ূরেশ্বর: সারা বছর গ্রামে মানুষের টিকি দেখতে পাওয়া যায় না। কিন্তু কালীপুজোর আগেই পরিস্থিতির বদল হয়। জনমানবহীন শ্মশানভূমি কলকাকলিতে ভরে যায়। কয়েক বছর আগেও ধুমধাম করে পুজোর আয়োজন করা হতো। প্রায় ৬০ বছর আগে বীরভূমের ময়ূরেশ্বরের ভুড়িগ্রামে কালীপুজোর প্রচলন করেছিলেন স্থানীয়রা। বন্যার হাত থেকে রক্ষা পেতেই পুজোর সূচনা। কিন্তু সেই বন্যাই কেড়ে তাঁদের ঘর-বাড়ি প্রিয়জন।

প্রতিবছর প্রবল বৃষ্টির কারণে বন্যা হয় ভুঁড়িগ্রামে। প্রতিবছর ঘরবাড়ি ও প্রিয়জনদের হারিয়ে গ্রামবাসীরা নিঃস্ব হয়ে গিয়েছিল। তাই গ্রামবাসীরা একে একে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে। জনমানবীন শ্মশানভূমিতে পরিণত হয়েছিল এই ভুঁড়িগ্রাম। এই গ্রামে একাই মন্দিরে অধিষ্ঠাত্রী মা কালী। সবুজে ঢাকা পরিবেশের মাঝে একাকী রয়েছেন তিনি। কিন্তু কালীপুজোর সময় সকলেই ফেরেন এই গ্রামে। নির্জন গ্রাম ভরে ওঠে কলকাকলিতে। জানা যায় ময়ূরাক্ষী নদীর পাড়ে কেশববাটি মৌজায় রয়েছে এই ভুঁড়িগ্রাম। এখানে এক সময় ৫০টির বেশি পরিবার বসবাস করত। তাদের সকলের পেশা ছিল চাষাবাদ। কিন্তু প্রতিবছর বৃষ্টির কারণে বন্যায় ভেসে যেত ঘরবাড়ি থেকে শুরু করে মাঠের ফসল। বন্যার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কালীপুজো শুরু করেছিলেন গ্রামবাসীরা। কিন্তু প্রতিবছর বন্যা আসতেই থাকত। তাই বাধ্য হয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন গ্রামবাসীরা। ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে পড়ে গ্রামটি। কিন্তু কালীপুজোর সময় গ্রামের চেহারাই বদলে যায়।

পুজোর সময় সকলেই এই সময় হাজির হন গ্রামে। কয়েকদিন আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রতিমা তৈরি থেকে শুরু করে মন্ডপসজ্জা কোনটাই বাদ যায় না। গ্রাম ছেড়ে চলে গেছেন বলে, মাকে ভুলে যাননি। মায়ের পুজোর সময় সকলেই হাজির হন এই গ্রামে। এই গ্রামের তিন বিঘা জমির আয় বরাদ্দ হয়েছে পুজোর জন্য। সেই আয়ের সঙ্গে নিজেরা চাঁদা তুলে পুজোর আয়োজন করা হয়। দু বছর আগে এখানে তৈরি হয়েছে পাকামন্দির। সেই মন্দির সাজানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পুজোর দিন খিচুড়ি ভোগ খাওয়ানো হয় মন্দিরে।

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের