ভোটের আগের দিন জামুড়িয়ার বুথে তালা লাগিয়ে দিল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে রবিবার আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুড়িয়ার একটি বুথে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা। ভোটকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। শেষ পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় জেলা প্রশাসন।

এদিন সকালে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তপসির জানবাজার গ্রামের ২৪৩ নম্বর বুথে পৌঁছোন ভোটকর্মীরা। ভোটকর্মীরা পৌঁছোতেই তাঁদের ঘিরে ধরেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, গ্রামে বিদ্যুৎ এলেও লো ভোল্টেজের কারণে তাঁদের প্রতিদিন গরমে হাঁসফাস করতে হয়। নেতা-মন্ত্রীদের কাছে দরবার করেও কোনও কাজ হয়নি। জেনারেটর লাগিয়ে ভোটকর্মীরা ভোট করাতে চাইলে তাঁরা তা করতে দেবেন না। বিদ্যুৎহীন অবস্থায় গরমে ঘামতে ঘামতেই ভোট করাতে হবে তাঁদের। এরপরই বুথের গেটে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। জানবাজার গ্রামের এক বাসিন্দা জানান, ‘লো ভোল্টেজের কারণে তাঁদের সন্তানরা পড়াশোনা করতে পারেন না। টর্চ লাগিয়ে রান্না করতে হয়। তাই আমরাও চাইছি ভোট কর্মীরাও অন্ধকারের মধ্যে ভোট করান। কতটা কষ্টের মধ্যে আমাদের থাকতে হয় সেটা তাঁরা বুঝুক।‘

এদিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছোয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশরা। কিন্তু তাতেও গ্রামবাসীদের নিরস্ত করা যায়নি। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত জেলাশাসক এস পোন্নমবলম আশ্বাস দেন, তিনি গ্রামবাসীদের সমস্যার কথা বুঝেছেন। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান