লক্ষ লক্ষ টাকার মালায় মোড়া ভিম , ভক্তদের উপচে পড়া ভীড় মেলা প্রাঙ্গণে

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমারঃ ভিম অর্থাৎ দ্বিতীয় পাণ্ডব এখানে দেবতার রূপে পূজিত হন। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীন ভিম পুজো হয় নন্দকুমারে তাড়াগেড়্যায়। নন্দকুমারের (Nandakumar)ব্যবর্ত্তাহাট গ্রামের তারাগেড়্যায় ভিম পূজা শুরু হয় প্রায় সাড়ে ৩০০ বছর আগে। এখনও সেই পুজো প্রাচীন রীতিনীতি মেনেই হয়। বেড়েছে তার জৌলুস।বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী তিথির পর মাঘ মাসের কৃষ্ণ একাদশী তিথিতে ভিম  পুজো শুরু হয়।

একাদশী তিথির শুরুতেই ধুমধামের সহিত ঘটোত্তোলন হয় পুজোর। বুধবার ১ ফেব্রুয়ারি একাদশী তিথিতে ভিম পূজার শুরু হয়। তার আগে নন্দকুমারের ব্যবর্ত্তাহাট গ্রামে প্রায় সাড়ে ৩০০ বছরের প্রাচীন ভিমপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়।ভিম  পুজোর (Vim Puja)কিছুদিন আগে থেকেই শুরু হয় মন্দিরে থাকা প্রায় ৪০ ফুট ভিম দেবতার মূর্তি রং করার কাজ। পূজা শুরু হওয়ার আগের দিন বিকেল থেকে মানসিক পুজোর লাইন পড়ে যায়। এবারও তার অন্যথা হল না। পূজার আগের দিন মানসিক পুজোর জন্য ছোট ছোট ভিম নিয়ে প্রায় ৮০০ জন পূর্ণার্থী মন্দিরে উপস্থিত হন। শুধু ভিম নয় সাথে কার্তিক ঠাকুরও রয়েছে।

কথিত আছে ভিমদেবের কাছে যা প্রার্থনা করা হয় তা পূরণ হয়। আর সেই কারনে ভক্তরা টাকার মালা,কিংবা সোনা, রুপা, পিতলের জিনিস দান করে থাকে। ভক্তদের টাকার মালায় ডেকে যায় ৪০ ফুট লম্বা ভিমদেব।১২ দিনের মেলায় প্রতিদিন কয়েকশ কুইন্টাল করে বাতাসা লুট হয়ে থাকে। এতো টাকা, সোনা, রুপা,পিতলের গহনার নিরাপত্তা দেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের বিশেষ সাহায্য লাগে। শুধু পূর্ব মেদিনীপুর জেলার(East Medinipur District) মানুষ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে পুজো দিতে আসেন।

মন্দিরের (Temple) পাশে পুকুরে ডুব দিয়ে বাবার কাছে মনের কথা জানালে সেই মনস্কামনা পুরন হয়ে থাকে।আর সেই কারনে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। পুজোর প্রথমদিন থেকেই মানুষের ঢল নেমেছে। যার নিরাপত্তা দিতে হিমসিম খেতে হচ্ছে পুজো কমিটি থেকে স্থানীয় প্রশাসনকে। স্থানীয় গঙ্গার ঘাট থেকে মেলা প্রাঙ্গণ সর্বত্র কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর