বাঁকুড়ায় বাড়ছে উদ্বেগ! কালাজ্বরে এক আক্রান্তের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ওন্দা: উদ্বেগ বাড়িয়ে বাঁকুড়ায় খোঁজ মিলেছে কালাজ্বরের। ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামের এক যুবক কালাজ্বরে আক্রান্ত হয়েছেন। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় বসানো হয়েছে স্বাস্থ্য শিবির।

জানা গিয়েছে, এক সময় বাঁকুড়ায় কালাজ্বরের প্রাদুর্ভাব ছিল। গত কয়েকবছরে সেই জ্বরের সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি। বহুদিন পরে বাঁকুড়াতে ফের মিলেছে আক্রান্তের খবর। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামে এক যুবকের লাগাতার জ্বর ছিল। টানা জ্বর থাকায় চিকিৎসককে দেখানর পর তাঁকে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়। জ্বরের জেরে শারীরিক অসুস্থতার জেরে পরের দিন তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সেখানে সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়েছে। ১৪ অগস্ট তাঁকে ছেড়ে দেওয়া হয়।

রক্তপরীক্ষার পরে বিভিন্ন রিপোর্ট আসার কালাজ্বর আক্রান্ত হওয়ার কথা জানা যায়। কালাজ্বর পজিটিভ হওয়ায় গত ২০ অগস্ট ওই যুবককে ফের ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সামনে আসতে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। ওই যুবকের পাথরপুকুর গ্রামে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চিকিৎসকরা গিয়েছে। ওই গ্রামের বাসিন্দাদের র‍্যানডাম কালাজ্বর নির্নয়কারী RK-39 রক্তপরীক্ষা করা হয়।

জানা গিয়েছে, আক্রান্ত যুবক ছাড়া আর কেউ এই রোগ হয়েছে কিনা জানতে পরীক্ষা করা হয়। তবে কারও শরীরেই কালাজ্বরের জীবাণুর উপস্থিতি দেখা যায়নি বলেই জানা গিয়েছে। ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামে কালাজ্বরের বাহক স্যন্ড ফ্লাই এর উপস্থিতিরও নমুনা মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সার্ভের কাজ চলছে।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা