‘কারচুপি ঠেকাতে হবে, বুথ ফাঁকা রাখা যাবে না’, কড়া নির্দেশ তৃণমূল নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি :  রাত পোহালেই দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে শাসকদল। ক্যাম্যক স্ট্রিটে পোলিং এজেন্ট ও বিএলএ-দের নিয়ে জরুরি বৈঠক করেছে তাঁরা। দ্বিতীয় দফার নির্বাচনের আগে এটা তৃণমূল কংগ্রেসের রণকৌশল বৈঠক। বৈঠকে দলের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ ও নির্দেশ দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে সেই বিষয়ে জানিয়েছেন। তারমধ্যে অন্যতম বলা হয়েছে, কারচুপি ঠেকাতে হবে, তারজন্য বুথ ফাঁকা রাখা যাবে না। প্রত্যেক বুথে নির্দিষ্ট সময় পর্যন্ত এজেন্ট থাকতেই হবে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, নভেম্বর থেকে লড়াই শুরু হয়েছিল। সেই লড়াইয়ের ফাইনাল ম্যাচ বুধবার। এতদিন ধরে রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে যে লড়াই লড়তে হয়েছে, বুধবার আরও শক্তি বাড়িয়ে লড়তে হবে। রাষ্ট্রীয় শক্তি নয়, মানুষই শেষ কথা বলবে। পোলিং এজেন্টদের সজাগ ও সচেতন থাকার কথা বলেছেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। তিনি আরও বলেছেন, এজেন্টদের উপস্থিতি বুদ্ধি ও সচেতনতাই এই জয় সুনিশ্চিত করবে। তাঁর কথায়, অক্লান্ত পরিশ্রম করে লড়াই জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজেন্টদের ওপর এখন মূল দায়িত্ব। এজেন্টরা গোলকিপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করিয়ে তিনি বিজেপিকে নিশানা করে এদিন বলেছেন, বিজেপি ৫০-র বেশি আসন পাবে না।

উত্তর দমদমের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, পোলিং এজেন্টদের ভোর ৫.১৫-র মধ্যে কেন্দ্রে হাজির হতে হবে। প্রিসাইডিং অফিসারের সঙ্গে যাচাই করে নিতে হবে সমস্ত বিষয়। লিখিত অর্ডার ছাড়া পোলিং অফিসার বদল হচ্ছে কিনা দেখে নিতে হবে। ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। বুথে ভোটার, এজেন্ট, পোলিং অফিসার ছাড়া আর কেউ থাকতে পারবে না। এইদিকে খেয়াল রাখতে হবে। এজেন্টদের রিলিভারদের কার্ডও করে নিতে হবে। এদিন আরো বলা হয়েছে, কোনও ফোন বুথের মধ্যে নিয়ে যাওয়া যাবে না।

 

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন