ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রাজ্য সরকারের বিনামূল্যে বাসযাত্রার সুবিধা ইতিমধ্যেই চালু হয়েছে। ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারছেন।শুরুতে বৈধ সরকারি ফটো পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এক্ষেত্রে পরিচয় যাচাইয়ের পর কন্ডাক্টর জিরো-ভ্যালু টিকিট দিতে পারেন। তবে সরকারি বাসে বিনামূল্যে যাত্রার জন্য পিঙ্ক কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

অনলাইনে কীভাবে আবেদন করবেন?

১ অগস্ট থেকেই পিঙ্ক কার্ড চালু হয়ে গিয়েছে। তবে এখনও যদি আপনি এই কার্ড তৈরি করে না থাকেন, তাহলে জেনে নিন এই কার্ড তৈরি করতে কী কী নথি প্রয়োজন আর কীভাবে পিঙ্ক কার্ড বানাবেন।অনলাইনে পিঙ্ক কার্ড তৈরি করতে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে https://wb.gov.in/-এ যান। সেখান থেকে পিঙ্ক কার্ডের অপশন বেছে নিন। তারপর নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সেরে ফেলুন।

কী কী নথি প্রয়োজন?

নথি হিসেবে দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক তথ্য। নাম, নম্বর, ছবি নথিভুক্ত হয়ে গেলে সাবমিট করে দিতে হবে। এরপর যথাযথ ভেরিফিকেশনে পর আপনি যোগ্য হলে তবেই ‘পিঙ্ক কার্ড’ হাতে পারেন। রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে তবেই কোনও মহিলা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে উচ্চ আয়ের পরিবারের মহিলারা, এমন কর্মজীবী যাঁরা স্বেচ্ছায় এই সুবিধা নিতে চান না, তারা সঠিক ভাড়া দিয়ে যাতায়াত করবেন।

অফলাইনে আবেদন

অফলাইনে আবেদনের ক্ষেত্রে পঞ্চায়েত এলাকায় বসবাস করলে ব্লক ডেভেলপমেন্ট অফিসে (BDO) যেতে হবে। পুরসভা এলাকায় থাকলে সংশ্লিষ্ট পুরসভা অফিসে গিয়ে আবেদন করতে হবে। ‘পিঙ্ক কার্ড’-এর আবেদনপত্র সংগ্রহ করে, সমস্ত তথ্য পূরণ করে আধার কার্ড, ভোটার কার্ড, ছবি এবং মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর আবেদনপত্র সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে। সেখান থেকেই নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে।

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লুবিটিসি), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি) এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এনবিএসটিসি) সমস্ত বাসে ‘পিঙ্ক কার্ড’ ইস্যু হলে সেই সুবিধা মিলবে কার্ডটি হাতে থাকা ফিজিক্যাল কার্ড হতে পারে, আবার অনুমোদিত ডিজিটালও। 

সাদা না হলুদ! জেনে নিন কোন পদের জন্য কোন আলুর তরকারি বেশি ভাল?

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে অস্ত্রোপচার হবে নায়কের

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী