যুদ্ধের আঁচ গৌড়বঙ্গের স্কুলগুলিতে, বন্ধ মিড ডে মিল, পড়ুয়াদের পাতে কাজু-খেজুর

Share:

নিজস্ব প্রতিনিধি : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়েছে পড়ুয়াদের পাতে। গৌড়বঙ্গের স্কুলগুলোতে গ্যাসের অভাবে বন্ধ মিড ডে মিল। দ্রুত ফুরিয়ে আসছে রান্নার গ্যাস। গৌড়বঙ্গের বেশ কিছু স্কুলে ইতিমধ্যেই গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া সম্ভব হচ্ছে না। তার বদলে পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হচ্ছে ড্রাই ফ্রুটস। কেউ কেউ এলপিজি সিলিন্ডার জোগার করতে পারলেও, কতদিন তা দিয়ে চালানোর সম্ভব হবে তাই নিয়ে চিন্তিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যেই গৌড়বঙ্গের তিন জেলার স্কুলগুলোর মিড ডে মিলের জন্য জ্বালানির কী পরিস্থিতি রয়েছে তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে।

জানা গিয়েছে, বালুরঘাট হাইস্কুলে মিড ডে মিল রান্না করতে করতেই ফুরিয়ে যায় গ্যাস। তারপরে আর নতুন সিলিন্ডার জোগার করা সম্ভব হয়নি। সেই কারণে পড়ুয়াদের ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে। কাজু, খেজুর, কিশমিশ দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। গ্রামীণ এলাকায় জ্বালানি র জন্য কিছু সংগ্রহ করা গেলেও শহরাঞ্চলের স্কুলগুলোর বেশিরভাগই সিলিন্ডারের উপরেই নির্ভরশীল। প্রশাসনের সহযোগিতায় গ্যাস সিলিন্ডার কিছুটা জোগাড় করার সম্ভব হলেও চিন্তার মেঘ কাটছে না। পাশাপাশি বালুরঘাট শহরের আশুতোষ বালিকা বিদ্যালয়েও একই ছবি। তাদের কাছে যে পরিমাণ গ্যাস রয়েছে তা দিয়ে তিনদিন রান্না করা সম্ভব হবে। তারপর কী হবে জানেন না। এখন গ্যাস বুক করলেও তাড়াতাড়ি আসার সম্ভাবনা কম।

মালদার ইংলিশবাজার ব্লকের শোভানগর উচ্চ বিদ্যালয়ে প্রায় ১৩০০ মিড ডে মিল রান্না হয়। প্রতিমাসে ৮টি সিলিন্ডার লাগে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে তা জোগাড় করা সম্ভব হবে তাই নিয়েই প্রশ্ন উঠছে। পাশাপাশি নতুন নিয়ম হয়েছে, ২৫ দিনের আগে নতুন বুক করা সম্ভব হবে না। তাহলে মিড ডে মিলে রান্না কিভাবে চলবে তাই নিয়ে চিন্তায় স্কুলগুলো। জেলার পাশাপাশি কলকাতার স্কুলেও একই অবস্থা। বুধবার খাস কলকাতার বুকেই বিভিন্ন স্কুলে পড়ুয়াদের পাতে খাবার পড়েনি। অন্তত ৭০টি স্কুলে খুদে পড়ুয়াদের হাতে রান্না করা খাবারের পরিবর্তে জুটেছে শুধুই সেদ্ধ ডিম। 

পাশাপাশি রাজ্যের বিভিন্ন মন্দিরগুলোর ভোগেও পড়েছে কোপ। সেখানেও গ্যাসের অমিল হওয়ার কারণে ভোগ বিতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি ঠিক হওয়া না পর্যন্ত ভোগ বন্ধ। জ্বালানির অভাবে জেরবার জনতা। উত্তর কলকাতায় বাগবাজারে সারদা মায়ের বাড়িতে প্রসাদ বিতরণ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। যুদ্ধের প্রভাব সরাসরি রান্নার গ্যাসে। রান্নার গ্যাসের সিলিন্ডার সংকটে এই প্রথম ভোগ বন্ধের সিদ্ধান্ত তমলুক বর্গভীমা মন্দির কর্তৃপক্ষেরও।  বাণিজ্যিক গ্যাসের সংকটের জেরে দেশজুড়ে হাজার হাজার হোটেল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেশ পৌঁছেছে এই রাজ্যের জেলাগুলোতেও।

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

এক ধাক্কায় বন্ধ কয়েক হাজার Whats’app অ্যাকাউন্ট! ভোগান্তিতে ইউজাররা

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের