সংকট মিটল শিলিগুড়িতে, রবিবার বিকেল থেকে শুরু জল সরবরাহ

Share:

নিজস্ব প্রতিনিধি : জলসংকট মিটল শিলিগুড়ি পুরসভা এলাকায়। রবিবার সমস্যা সমাধানের কথা জানিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেইমতো রবিবার বিকেল থেকে শিলিগুড়ির ঘরে ঘরে ফের সরবরাহ হতে শুরু করেছে পানীয় জল।

শিলিগুড়ি পুরনিগমের তরফে জানানো হয়েছে, তিস্তায় বাঁধ মেরামতির কাজ শেষ হয়ে গিয়েছে। শনিবার বিকেলে তিস্তা থেকে জল ছেড়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। এরপর সেই জল পরিশ্রুত করে পানযোগ্য করে তুলে রবিবার বিকেল থেকেই তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ির মেয়র জানান, মহানন্দার জলকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে চাইলেও মাঝপথে তা থমকে যায়। নদী দূষণের কারণেই জল সরবরাহ থমকে যায়। শুধু মহানন্দাই নয়, জোড়পানি, ফুলেশ্বরী ও সাহু নদীকেও দূষণমুক্ত করা হবে। এই সব নদীকে দূষণমুক্ত করার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। নদী থেকে মাটি তোলার কাজ শুরু হয়েছে। এরপর নদী থেকে খাটাল সরানোর কাজ শুরু হবে। তৈরি হবে কমিউনিটি শৌচাগার।

জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফ থেকে জানানো হয়েছে, তিস্তার জল এখন পানযোগ্য। তিস্তার জল উত্তোলন করে তা পরিস্রুত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিলিগুড়ির মেয়র এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘যেভাবে জরুরি পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। পাশাপাশি পুরনিগমের ৪৭ জন কাউন্সিলার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও ধন্যবাদ। জলসংকটের জন্য মানুষের যে কষ্ট হয়েছে, তার দায় আমরা নিচ্ছি।‘

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়