আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার বঙ্গ কন্যার ঝুলিতে, অভিনন্দন জানালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সাড়া ফেলে দিয়েছেন বাঙালি পরিচালক অনুপর্ণা রায়। খোদ ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। কেননা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারতীয় হিসেবে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন তিনি। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে (৮২ তম) অনুপর্ণা তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলছিল ‘সংস অফ ফরগেটন ট্রিজে’র জন্যে ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। এই বিভাগে তাঁর ছবিটিই ছিল একমাত্র ভারতীয় এন্ট্রি। পুরস্কার গ্রহণের সময়ে অনুপর্ণা আবেগাপ্লুত হয়ে পুরস্কারটি বিশ্বের সেই সব নারীদের প্রতি উৎসর্গ করেছেন, যাঁরা সবসময় সমাজে অবহেলিত, কখনই যাঁদের যোগ্য সম্মান দেওয়া হয়নি। ছবিতে মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবন সংগ্রামের গল্প বলা হয়েছে। জুড়ি প্রেসিডেন্ট জুলিয়া ডুকর্ন তাঁর হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন। এদিন সাদা শাড়ি পরে যখন অনুপর্ণা মঞ্চে ওঠেন, তখন পুরস্কার-হাতে তাঁর চোখ ছলছল করে ওঠে। আন্তর্জাতিক মঞ্চে তাঁর পোশাকেও ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

পুরস্কার হাতে নিয়ে অনুপর্ণা জানান, তাঁর এই জয় গোটা নারী সমাজের জয়। তাঁর এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ ও সুমি বাঘেল। প্রযোজকের দায়িত্বে ছিলেন বিভাংশু রায়, রোমিল মোদি এবং যঞ্জন সিং। পরিচালক অনুরাগ কাশ্যপ ছিলেন এই ছবির প্রেজেন্টার। পুরস্কার গ্রহনের পর তিনি সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাঙালি কন্যার জয়ে গর্বিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার আনন্দিত। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, যেটাকে কার্যত পৃথিবী জয় বলা চলে। এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনও ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়। তিনি আরও অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরও উজ্জ্বল করুন।”

 

এদিকে আন্তর্জাতিক কক্ষে ভারতকে গর্বিত করার জন্যে গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও অনুপর্ণাকে অভিনন্দন জানিয়েছেন। মুম্বইয়ের অভিবাসী নারীদের জীবনকে তুলে ধরা এই ছবিটি প্রতিযোগিতায় একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া তাঁর জয় উদযাপন করেছেন, যা চলচ্চিত্রটির বিশ্বব্যাপী সাড়া জাগিয়ে তুলেছে। তিনি ইনস্টাগ্রামে চলচ্চিত্র নির্মাতার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “অভিনন্দন।” ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ মুম্বাইয়ের দুই অভিবাসী নারীর জীবনকে অন্বেষণ করে, যারা একাকীত্ব, বেঁচে থাকা এবং সাহচর্যের ক্ষণস্থায়ী বন্ধন কাটিয়ে ওঠেন। এই বছর ভেনিস উৎসবে বিশ্বের হেভিওয়েটদের প্রধান প্রিমিয়ার দেখা গিয়েছে। যার মধ্যে রয়েছে গিলারমো দেল টোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’, পাওলো সোরেন্টিনোর ‘লা গ্রাজিয়া’, ক্যাথরিন বিগেলোর ‘এ হাউস অফ ডায়নামাইট’, বেনি সাফদির ‘দ্য স্ম্যাশিং মেশিন’ এবং ইয়োর্গোস ল্যান্থিমোসের ‘বুগোনিয়া’। এই অসাধারণ লাইনআপে, রায়ের জয় ভারতীয় চলচ্চিত্র নির্মাতা দের জন্য আশার আলো দেখিয়েছে। কাজের দিক দিয়ে ৯ বছর পর প্রিয়াঙ্কাকে ভারতীয় সিনেমায় দেখা যাবে। তিনি এসএস রাজামৌলি এবং মহেশ বাবুর পরবর্তী ছবিতে অভিনয় করছেন। পুরুলিয়ার নিতুড়িয়ার সরবড়ির কাছে নারায়ণপুরের বাসিন্দা ছিলেন অনুপর্ণা। যদিও এখন কর্মসূত্রে তিনি মুম্বই থাকেন। এলাকার সকলে তাঁকে ‘মাম্পি’ নামেই চেনেন। নিতুড়িয়ার রানিপুর হাইস্কুলের ছাত্রী ছিলেন তিনি। তবে খুব কম বয়সেই মামাবাড়ি চলে গিয়েছিলেন অনুপূর্ণা। সেখানেই মানুষ। মামা নীলোৎপল সিংহের হাত ধরে ইংরেজি সাহিত্য, ভারতীয় সংস্কৃতি সর্বোপরি জীবনকে অন্যভাবে দেখা শুরু করেছিলেন তিনি। বলা চলে মামাই তাঁর জীবনের সেরা শিক্ষক। তাঁর আশীর্বাদেই আজ তিনি শুধু বাংলা নয়, গোটা ভারতকে গর্বিত করল।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ